চুক্তি না হলে হামলা শুরুর জন্য মুখিয়ে আছে সেনারা: ট্রাম্প

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে আগ্রহী নন। বুধবার রাতে এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা। ট্রাম্পের মতে, আলোচনার জন্য হাতে খুব বেশি সময় নেই এবং মার্কিন সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি বলেন, ইরানে আবারও হামলা শুরুর জন্য মার্কিন সেনারা মুখিয়ে আছে এবং পেন্টাগনের সব প্রস্তুতি রয়েছে।

বুধবার মার্কিন গণমাধ্যম সিএনবিসি’র সাথে এক সাক্ষাৎকারে ইরান পরিস্থিতির ওপর তার প্রশাসনের অবস্থান স্পষ্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে বুধবার সন্ধ্যায় শেষ হতে যাওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে তিনি অত্যন্ত কড়া মনোভাব পোষণ করছেন।


ট্রাম্প জানিয়েছেন, বুধবার বিকেলের নির্ধারিত সময়সীমার মধ্যে যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যদি কোনো কার্যকর চুক্তি না হয়, তবে তিনি পুনরায় ইরানে বোমা হামলা শুরু করার প্রত্যাশা করছেন। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে অভিযানে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে তিনি খুব একটা আগ্রহী নন। তার মতে, সমঝোতায় আসতে হলে ইরানকেই এগিয়ে আসতে হবে এবং আলোচনা করতে হবে। এজন্য বোমাবর্ষণও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প তেহরান প্রশাসনের তীব্র সমালোচনা করেন। চলতি বছরের শুরুর দিকে ইরানি বিক্ষোভকারীদের ওপর সে দেশের সরকারের দমন-পীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা খুব একটা ভালো মানুষের দলের সাথে বনিবনা করছি না। ইরানি শাসনের এই আচরণকে তিনি নেতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের শীর্ষ নেতৃত্ব নিহতের ঘটনায় দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তন না হলেও, এখন যারা ক্ষমতায় রয়েছে, তারা পূর্বসূরীদের চেয়ে শ্রেয়তর।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ইরানের সাথে চলমান আলোচনা প্রক্রিয়ায় ডেমোক্র্যাটদের সমালোচনা বাধা সৃষ্টি করছে। বিশেষ করে প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিসের নাম উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধের বিষয়ে এই ধরণের প্রকাশ্য সমালোচনা আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।


সাক্ষাৎকারে ট্রাম্প আরও একটি চাঞ্চল্যকর দাবি করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি জাহাজ আটক করেছে যাতে চীনের পক্ষ থেকে পাঠানো একটি উপহার ছিল। যদিও এই জাহাজটি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি এবং হোয়াইট হাউস থেকেও এ বিষয়ে কোনো বাড়তি তথ্য প্রদান করা হয়নি।

তিনি এমনকি আলোচনার টেবিলে শক্তিশালী অবস্থানে থাকার জন্য বোমা হামলার প্রয়োজনীয়তার দিকেও ইঙ্গিত দিয়েছেন। আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলেছে মার্কিন সামরিক বাহিনীর একটি সাম্প্রতিক পদক্ষেপ। আন্তর্জাতিক জলসীমায় ২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলসহ 'টিফানি' নামক একটি বিশাল ইরানি তেল ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করা এই জাহাজটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতেই এই অভিযান চালানো হয়েছে। তবে, তেহরান সোজা জানিয়ে দিয়েছে, বন্দর অবরোধ বা এ ধরনের পদক্ষেপ বজায় থাকলে তারা আলোচনায় বসবে না।

যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ 'হরমুজ প্রণালী' নিজেদের নিয়ন্ত্রণাধীন রেখে বাকি সব দেশের জন্য বন্ধ করে দিয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। যদিও গত সপ্তাহে প্রণালীটি খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প অবরোধ প্রত্যাহার না করায় ইরান সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে রয়েছে এবং ফ্রান্সের মতো দেশগুলো ইতিমধ্যে ব্যাপক আর্থিক ক্ষতির কথা জানিয়েছে।


ইসলামাবাদে বুধবার থেকে পরবর্তী দফার শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সেখানে উপস্থিত থাকতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে ইরান এখনো সেখানে যোগ দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তেহরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের স্বীকৃতি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। অন্যদিকে, ট্রাম্প চান ইরান যেন তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত পুরোপুরি ত্যাগ করে যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইতিমধ্যে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং লেবাননেও ইসরাইলি অভিযান অব্যাহত রয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, পুনরায় আক্রান্ত হলে তারা আগের চেয়েও কঠোর জবাব দেবে। সব মিলিয়ে বুধবার রাতের সময়সীমা শেষ হওয়ার আগে পাকিস্তান কি কোনো সফল সমঝোতা করতে পারবে, নাকি বিশ্ব এক ভয়াবহ দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে এগিয়ে যাবে, তা নিয়েই এখন চরম অনিশ্চয়তা বিরাজ করছে।

তথ্যসূত্র: রয়টার্স-সিএনএন

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর