ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে শুরু

আপডেট : ০৭ মে ২০২৬, ০৯:৪০ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 

একই সঙ্গে ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ মে এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বাসসের। 

সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে ২৪ থেকে ২৭ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে। 

ফিরতি যাত্রার টিকিট ২১ থেকে ২৫ মে পর্যন্ত বিক্রি হবে ৩১ মে থেকে ৪ জুনের যাত্রার জন্য। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮ থেকে ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।

ঈদ আজহা উপলক্ষ্যে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, জয়দেবপুর-পার্বতীপুরসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালানো হবে। 

এছাড়া কোরবানির পশু পরিবহনে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে ঢাকাগামী তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালিত হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় টিকিট কালোবাজারি রোধ, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধ, স্টেশনে নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ঢাকা ও বিমানবন্দর রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।

এছাড়া, ২৩ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না।

যাত্রীর চাপ সামাল দিতে আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরবিএস
পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো এবং আয় বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে গত ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ রেলওয়ের আয় ২২৫ কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।  বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ, সংরক্ষণ, প্রচার কার্যক্রম জোরদার এবং চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর