উপহারের সবকটি অ্যাম্বুলেন্স বুঝে পেলো বাংলাদেশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:২২ এএম

ভারতের উপহার হিসেবে দেওয়া আরও ৯টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছেছে। এনিয়ে পাঁচটি চালানে ১০৯টি অ্যাম্বুলেন্সের সবগুলো বুঝে পেলো বাংলাদেশ। 

যশোরের বেনাপোল বন্দর দিয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে অ্যাম্বুলেন্সগুলো দেশে প্রবেশ করে। 

এর আগে গত ১২ সেপ্টেম্বর ২৯টি, ২৬ আগস্ট ৪০টি, ৭ আগস্ট ৩০টি ও ২১ মার্চ প্রথম চালানে একটি অ্যাম্বুলেন্স দেশে আসে।

অ্যাম্বুলেন্স আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সের আমদানিকারক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছে সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বন্দর থেকে উপহারের অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে পাঠানো হবে। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা সরকারের প্রতিনিধিদের হাতে সেসব হস্তান্তর করবেন।

আরও পড়ুন: নির্বাহী কমিটির নয়, মতবিনিময় সভা করলো বিএনপি

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম বলেন, বন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় পাঠানো হবে। 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এবছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড-১৯ মোকাবেলায় যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে লাইফ সাপোর্ট সুবিধাসম্পন্ন ১০৯টি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। 

এর আগে গত রোববার (১২ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনাপোল বন্দর দিয়ে বাকি ৯টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের শেষে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।


একাত্তর/আরএইচ

চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর