নির্বাহী কমিটির নয়, মতবিনিময় সভা করলো বিএনপি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দীর্ঘ সাড়ে তিন বছর পর বিএনপির নির্বাহী কমিটির নেতাদের ধারাবাহিক সভার প্রথম দিনের পর্ব শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান রাজনৈতিক ও দলের সাংগঠনিক বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। 

এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সভাটি শুরু হয়। শেষ হয় রাত সাড়ে আটটায়। 

সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, আজকের সভা দলের নির্বাহী সভা নয়। এটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটি মতবিনিময় সভা। এটি একটি রুটিন ও সাংগঠনিক সভা। 

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়াল মাধ্যমে সভাপতিত্ব করেন। এছাড়া দলটির মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশগ্রহণ করেন। 

আরও পড়ুন: সাড়ে তিন বছর পর নির্বাহী কমিটির সাথে বিএনপির সভা 

প্রথম দিনের সভায় বিএনপির প্রায় ৫০ জন উপদেষ্টা এবং দলের ১২ জন ভাইস চেয়ারম্যান আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন। 

image


ধারাবাহিক এই সভার দ্বিতীয় দিনে বুধবার (১৫ সেপ্টেম্বর) নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক এবং তৃতীয় দিনে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। 

আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন কমিশন গঠন, কোন সরকারের অধীনে নির্বাচন হবে, রাজপথে কি ধরনের আন্দোলন করা হবে, সাংগঠনিক সক্ষমতা অর্জনের মাধ্যমে দলকে কিভাবে শক্তিশালী করা হবে এবং সর্বপরি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি কিভাবে আদায় করা হবে এসব বিষয় নিয়ে দিকনির্দেশনা পেতে ধারাবাহিক এই সভার দিকে নজর রাখছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। 


একাত্তর/আরএইচ

কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর