বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গ্রিনিচ মান সময় ১টা ৩৭ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১০ সেন্ট বা শূন্য দশমিক এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট বা শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক তিন ডলারে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডব্লিউটিআই তেলের লেনদেনের নিষ্পত্তি হবে না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার  (২৫ নভেম্বর)ব্রেন্ট ক্রুডের দাম তিন দশমিক পাঁচ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম দুই শতাংশ বেড়েছিল।

ইয়েমেনের হুতিরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের আর্থিক জেলায় হামলার দাবি করার পর তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দেয়। এ ছাড়া হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা মাইনে অন্তত দুটি জাহাজ আঘাত হেনেছে। এসব ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা 

একাত্তর/কেআই
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতা অব্যাহত থাকলেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত এক মাসে ১৪ শতাংশ কমেছে। 
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় ডলারের দর ও সরকারি বন্ডের মুনাফা বেড়েছে। এর প্রভাবে শুক্রবারও...
যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে।
ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী এক মাস সরকারি গণপরিবহনে...
পরিবেশগত শর্ত পূরণ সাপেক্ষে সাভারের চামড়া শিল্প নগরীর বন্ধ ও রুগ্ন ট্যানারিগুলো চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই...
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো....
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যানে চোখ রাখলেই মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের সেই চিরচেনা পঙ্‌ক্তি—‘কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!’ প্রোটিয়া ডেরায় সাদা পোশাকের অতীত কখনোই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর