সৌদির সঙ্গে কথা হয়েছে, আগামীতে কমবে হজের ব্যয়: বিমান প্রতিমন্ত্রী

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম

আগামীতে হজযাত্রীদের খাবারের ব্যয়সহ সামগ্রিক হজ প্যাকেজের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হজ প্যাকেজের ব্যয় কমানোর জন্য খোদ প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ এবং ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এবারের হজের মতো সফল ও সুশৃঙ্খল আয়োজন অতীতে হয়নি। তবে ছোটখাটো যেসব ত্রুটি-বিচ্যুতি ছিলো, সেগুলো চিহ্নিত করে আগামীতে আরও উন্নতির উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী চান হজ প্যাকেজের খরচ কমে আসুক। তার নির্দেশনা অনুযায়ী, আগামী বছরগুলোতে হজযাত্রীদের খাবারের ব্যয় কমানোর বিষয়টি প্রাধান্য দেওয়া হবে।

তিনি আরও জানান, সার্বিক খরচ কমানোর বিষয়ে সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে হজ প্যাকেজের মূল্য অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

সরকারের সামগ্রিক উন্নয়ন দর্শনের কথা উল্লেখ করে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, শিক্ষা, খেলাধুলা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বিত বিকাশকে সমান গুরুত্ব দিয়ে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে চায়।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুনশি আলাউদ্দিন আল আজাদ জানান, হজ ও ওমরাহ পালনকারীদের ভোগান্তি প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

তিনি সতর্ক করে বলেন, হজ ও ওমরায় যেতে ইচ্ছুক পুণ্যার্থীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণায় জড়িত থাকলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা নিশ্চিত করবে ধর্ম মন্ত্রণালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হাব-এর নেতৃবৃন্দ, ধর্ম মন্ত্রণালয় ও সিভিল অ্যাভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন নিবন্ধিত হজ ও ওমরাহ এজেন্সি তাদের প্যাকেজ ও সেবা প্রদর্শন করছে।

একাত্তর/এসি
গত সরকারের ২০ বছরে দেশে পর্যটন খাতে কোনো উন্নয়ন দৃশ্যমান হয়নি উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বর্তমান সরকার এ খাতকে পুনরুজ্জীবিত করে জাতীয় অর্থনৈতিক...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
বিশাল অঙ্কের অর্থ অপচয় রোধে আপাতত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’ এর নাম পরিবর্তন না করে, দ্রুততম সময়ে থার্ড টার্মিনাল চালুর দিকেই মূল মনোযোগ দিচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে এই...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের সুবিধার্থে ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে  শিল্প কারখানায় বেড়েছে গ্যাস সরবরাহ। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাতে পুরো সন্তুষ্ট নন উদ্যোক্তারা।  বলছেন, অর্থনীতিতে গতি আনার মতো পরিস্থিতি নিশ্চিত হয়নি...
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের...
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর