বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফিরিয়ে আনার বিষয়ে ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় গত দুই মাস দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ আশা প্রকাশ করে যে, ভারত দ্রুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে বিতর্কিত ঘটনায় নিহত শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের কাছে পুনরায় অনুরোধ জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুই দেশের ঐতিহাসিক ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে হলে উভয় পক্ষের জন্য উপযুক্ত ও সহায়ক পরিবেশ তৈরি করা অত্যন্ত প্রয়োজন।

বৈঠকে অন্যদের মেধ্য উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ সরকার ও ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

একাত্তর/এসি
বিগত ১৭ বছরের অপশাসন ও ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করে রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে টেকসই উন্নয়ন...
দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের।
চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার...
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্থায়ী জীবিকা নির্বাহে সহায়তার লক্ষে সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকা থেকে গাড়ি ভর্তি ১৪টি স্বর্ণের বার এবং ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এই এক হাজার ৮১২...
বিগত ১৭ বছরের অপশাসন ও ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করে রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে টেকসই উন্নয়ন...
ফরাসি ফুটবলের অবিসংবাদিত কিংবদন্তি জিনেদিন জিদান, যার নাম শুনলেই ভেসে ওঠে ১৯৯৮ বিশ্বকাপ জয় থেকে শুরু করে রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়! কিন্তু সেই কিংবদন্তি বাবার নাম পিঠে...
খেলার মাঠের পারফর্ম্যান্সের পাশাপাশি ব্র্যাণ্ড ভ্যালু দিয়ে বিশ্ব ফুটবলে রাজত্ব করা কিলিয়ান এমবাপে এবার বুট স্পন্সরশিপে এক নজিরবিহীন ও চটকদার পদক্ষেপ নিতে যাচ্ছেন! রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফরোয়ার্ড...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর