জার্সি থেকে ‘জিদান’ নাম মুছে ফেললেন ছেলে ইলিয়াজ!

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০২:৩৯ পিএম

ফরাসি ফুটবলের অবিসংবাদিত কিংবদন্তি জিনেদিন জিদান, যার নাম শুনলেই ভেসে ওঠে ১৯৯৮ বিশ্বকাপ জয় থেকে শুরু করে রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়! কিন্তু সেই কিংবদন্তি বাবার নাম পিঠে নিয়ে খেলার বিশাল চাপ এবার তুচ্ছ করে দিলেন তাঁর সর্বকনিষ্ঠ ২০ বছর বয়সী ছেলে ইলিয়াজ জিদান।

ফরাসি লিগ টু-এর নতুন মৌসুমে ‘রেড স্টার’-এর হয়ে অভিষেক ম্যাচেই বাবার সারনেম বাদ দিয়ে এবং দুর্দান্ত পারফর্ম করে ফুটবলাঙ্গনে এক সসি ও সাহসী বার্তা দিলেন এই তরুণ ডিফেন্ডার!

ফরাসি লিগ টু-এর উদ্বোধনী সপ্তাহেই নঁতের মুখোমুখি হয়েছিল রেড স্টার। রক্ষণের মূল স্তম্ভ হিসেবে মাঠে নেমে পুরো ৯০ মিনিট যেন এক অপরাজেয় দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ২০ বছর বয়সী ইলিয়াজ। সেন্ট্রাল ডিফেন্সে নিখুঁত ট্যাকটিক্যাল ডিসিপ্লিন দেখানোর পাশাপাশি ম্যাচের ৬৬ মিনিটে এক দুর্দান্ত হেডে সতীর্থ কেভিন ক্যাবরালকে অ্যাসিস্ট করেন তিনি, যা ম্যাচের জয়সূচক গোল হিসেবে রেড স্টারকে এনে দেয় ১-০ ব্যবধানের দারুণ জয়।


স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিস ছেড়ে গত গ্রীষ্মকালীন দলবদলে রেড স্টারে যোগ দেন ইলিয়াজ। এর আগে রিয়াল মাদ্রিদের বিখ্যাত অ্যাকাডেমিতে বড় হওয়া এই তরুণ ডিফেন্ডার বেতিসে বি-টিমে থাকলেও মূল দলে সুযোগ পাননি। এবার ফ্রান্সে ফিরেই প্রথম ম্যাচে জাত চেনালেন জিদান-পুত্র!

ম্যাচের পারফর্ম্যান্সের চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে ইলিয়াজের পিঠের নাম! ১৫ নম্বর জার্সি গায়ে মাঠে নামলেও তাতে কিংবদন্তি ‘Zidane’ নামটির কোনো অস্তিত্বই ছিল না; লেখা ছিল শুধুই 'Elyaz'!

ফরাসি জনপ্রিয় ক্রীড়া দৈনিক লা’ইক্যুপ এই সিদ্ধান্তকে এক বিরাট মনস্তাত্ত্বিক ও প্রতীকী পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছে। বিশ্ব ফুটবলে 'জিদান' নামের যে বিশাল মিডিয়া প্রেশার ও প্রতিনিয়ত বাবার সাথে তুলনার অত্যাচার, তা থেকে নিজেকে মুক্ত রাখতেই ইলিয়াজের এই ‘বিদ্রোহ’। বাবার বিশাল ছায়া থেকে বেরিয়ে নিজের পরিচয়ে পথ চলার এক স্পষ্ট বার্তা দিলেন তিনি।

মিডিয়া থেকে বাঁচাতে ক্লাবের ‘কঠোর দেয়াল’

প্যারিসের উত্তরে সেন-সাঁ-দ্যোনিভিত্তিক ক্লাব রেড স্টার কর্তৃপক্ষ তাদের নতুন এই তারকাকে মিডিয়ার লোভাতুর চোখ থেকে বাঁচাতে কঠোর নিরাপত্তা নীতি গ্রহণ করেছে।


কোচ দামিয়েন পেরিনেল সাম্প্রতিক কোনো সংবাদ সম্মেলনেই ভুল করেও 'জিদান' নামটি উচ্চারণ করছেন না! বরং তিনি দলবদলের অন্য নতুন মুখ গোলরক্ষক ইয়ানিস বেনচাউচকে সামনে এনে মিডিয়ার লাইমলাইট অন্যদিকে ঘুরিয়ে রাখছেন। ক্লাবের এই সুরক্ষাকবচ ইলিয়াজকে খবরের শিরোনামের চাপ থেকে মুক্ত রেখে শুধুই খেলায় মনোযোগ দিতে সাহায্য করছে।

অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম্যান্স, সাথে বাবার নাম পিঠ থেকে মুছে ফেলার এই সাহসী চাল—সব মিলিয়ে চলতি ফরাসি লিগ ২ মৌসুমে দেখার বিষয় হবে, জিনেদিন জিদানের ছেলে কতদূর পর্যন্ত নিজের একচ্ছত্র নাম 'ইলিয়াজ' হিসেবে ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখতে পারেন!

তথ্যসূত্র: গোল ডটকম

একাত্তর/এআরএস
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর