‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে আশা করি ভালো খবর দিতে পারবো: ত্রিবেদী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য এবং যোগাযোগব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্থগিত থাকা রেল যোগাযোগ দ্রুত চালু করার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। নিরাপত্তা স্বার্থ বিবেচনায় প্রয়োজনে রেলের বিদ্যমান রুট পরিবর্তন করে জনগণের সুবিধার্থে যোগাযোগ চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়।

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকটি অত্যন্ত ইতিবাচক হয়েছে। রাজনীতি সংক্রান্ত আলোচনা আলাদা বিষয়; সে প্রসঙ্গে আজ ঢুকতে চাই না। মূল আলোচনা হয়েছে কীভাবে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া যায়। আশা করছি, শিগগিরই মৈত্রী এক্সপ্রেসের বিষয়ে ভালো খবর দিতে পারবো। গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের কল্যাণ, সেই নীতিতেই আমরা এগোচ্ছি।

২০২৪ সালের ১৬ জুলােই প্রথম মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চলাচল স্থগিত বা সাময়িকভাবে বন্ধ করা হয়।

এর তিন দিন পর অর্থাৎ ১৯ জুলাই পরবর্তীতে নিরাপত্তা ও পরিস্থিতির অবনতির কারণে মৈত্রী এক্সপ্রেসের পাশাপাশি ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী অন্য দুটি আন্তঃদেশীয় ট্রেন—বন্ধন ও মিতালী এক্সপ্রেসের চলাচলও আনুষ্ঠানিকভাবে পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।

অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, উভয় দেশের বাণিজ্যিক ও ঐতিহাসিক বন্ধন সুদৃঢ় রেখে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

সাময়িক স্থগিত থাকা ট্রেন চলাচল পুনরায় শুরুর বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। প্রয়োজন সাপেক্ষে নতুন সিকিউরিটি রুট নির্ধারণ বা পরিবর্তন করা হবে। জনগণ যেন সর্বাধিক উপকৃত হয়, সেটি মাথায় রেখেই কার্যক্রম এগোচ্ছে। 

তিনি জানান, আজকে এটি নীতি নির্ধারণী কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার বৈঠক ছিলো না, বরং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আলোচনা হয়েছে।

একাত্তর/এসি
রাজনৈতিক হিসেব-নিকাশের আগেই অর্থনীতি এগিয়ে যায় এবং রাজনীতি তার পেছনে পেছনে ধাবিত হয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পাশাপাশি বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের পাশাপাশি অন্তর্বর্তীকালীন (ইন্টেরিম) সরকারের সময় নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয়ও গভীরভাবে খতিয়ে দেখবে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের জ্বালানি কেন্দ্র ও প্রধান শহরগুলোতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৭৩ জন আহত...
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর