বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রম আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং (নীতি নির্ধারণ) ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলাদাভাবে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতকালে তিনি এই আহ্বান জানান। 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর (আচার্য) হিসেবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দেন। ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রয়াস চালানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।

সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের ভিসিগণ রাষ্ট্রপতিকে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, ফ্যাসিস্ট আমলের ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে এবং এর মান উন্নয়নে বর্তমান সরকার গুরুত্বসহকারে কাজ করছে। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।

আরবিএস
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রশিক্ষণ ও বিমান যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।...
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুসাইত শহরের ঐতিহ্যবাহী ঘাঁটি কিং খালিদ এয়ার বেসে এক বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯৩০ জনের মৃত্যু হয়েছে।
সৌদি আরবের অনুরোধেই ওমানে নির্ধারিত উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইরান। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর