একই ছাতা নিচে আসছে সব সরকারি প্রশিক্ষণ ও সনদ ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ওপর ভিত্তি করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ প্রদান ও জাতীয় মানদণ্ড অনুযায়ী সনদ দেওয়ার ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা বৃদ্ধির ক্ষেত্রেও এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম।

দেশের যুবসমাজের দক্ষতা বৃদ্ধিতে সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজের দক্ষতা উন্নয়নের উদ্দেশে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে অনেক ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে যথাযথ সমন্বয়ের অভাবে এসব প্রশিক্ষণ ও দেওয়া সনদ অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না। এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তরুণরা তাদের প্রাপ্ত সনদের বিপরীতে সঠিক মূল্যায়ন বা স্বীকৃতি পাচ্ছে না।

এই পরিস্থিতি কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এনএসডিএ-এর গভর্নিং বডিকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেন। এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে চলা দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমগুলোকে একটি একক ও সমন্বিত কাঠামোর অধীনে নিয়ে এসে অভিন্ন সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনা ও সনদ দেওয়ার ব্যবস্থা করতে বলেন তিনি।

একাত্তর/এসি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক...
রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ১২ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিলো।
সংসদে সহায়তার কথা বললেও বাইরে গিয়ে সরকারের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করার জন্য বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার প্রশ্ন, ছয়...
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
আতিথেয়তা খাতে খাদ্য খরচ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, সুসংগঠিত ও টেকসই করার লক্ষ্যে উদ্ভাবিত ‘শাখাওয়াত’স সিক্স পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট অর ফুড কস্ট অপ্টিমাইজেশন’ কাঠামোর জন্য সরকারের কপিরাইট কার্যালয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর