স্থপতিদের বিশ্ব স্বীকৃতি ও উচ্চশিক্ষা সহজ করতে চায় সরকার: মাহ্দী আমিন

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

তিনি বলেন, সরকার স্থাপত্য শিক্ষা ও স্থপতিদের পেশাকে উচ্চ মর্যাদায় মূল্যায়ন করে। দেশের তরুণ স্থপতিরা যেন মেধার স্বাক্ষর রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব নীতিগত ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হবে।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত ‘বাংলাদেশ আর্চ সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর যেসব নীতি ও উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের সামগ্রিক স্থাপত্য ও অবকাঠামোগত দৃশ্যপটে বড় রূপান্তর আসবে।

তিনি এই রূপান্তরের অংশ হিসেবে রূপকল্প বাস্তবায়নে এবং বিশ্বমানের আইকনিক স্থাপনা গড়ে তুলতে দেশের স্থপতিদের এগিয়ে আসার আহ্বান জানান।

তরুণ স্থপতিদের ভবিষ্যৎ প্রসঙ্গে মুখপাত্র জানান, দেশে প্রতি বছর প্রায় এক হাজার নতুন স্থপতি স্নাতক ডিগ্রি অর্জন করছেন। তাদের দেশীয় বাজারে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে উচ্চতর মাস্টার্স ও পিএইচডি অর্জনের পথ সহজ করতে সরকার উদ্যোগ নিচ্ছে।

এসময় তিনি দেশে বসেই আন্তর্জাতিক পর্যায়ের স্থাপত্য নকশা করার সুযোগ তৈরি করতে বাংলাদেশি ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিতের তাগিদ দেন।

এ লক্ষ্যে ক্যানবেরা অ্যাকর্ড-এর সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আইএবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) যৌথভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

স্থাপত্য শিক্ষার মানোন্নয়নে সরকারি সহায়তার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, পাঠ্যক্রম আধুনিকায়ন, স্টুডিও ও ল্যাব সুবিধা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত অনুকূলে আনতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও অতিরিক্ত বাজেট বরাদ্দে সরকার প্রস্তুত রয়েছে।

আইএবি’র সভাপতি স্থপতি প্রফেসর ড. শরীফ শামস ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান, দক্ষিণ আফ্রিকার স্থপতি কেভিন বিংহ্যাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এম মাহবুবুর রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিক, স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ এবং স্থপতি প্রফেসর ড. সাইফুল ইসলাম।

একাত্তর/এআরএস
বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পে নারীর অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে অনুসরণযোগ্য মডেল হয়ে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। এ জন্য সামাজিক...
বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল অগ্রাধিকার। সরকার শ্রমিকদের...
দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম দিনে তানজিদ হাসান তামিম, শাদমান ইসলাম ও লিটন দাসের হাফসেঞ্চুরি সত্ত্বেও দিনশেষে ৮ উইকেটে ৩১৭ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শেষভাগে...
মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, দক্ষ জনবল তৈরি এবং প্রযুক্তিনির্ভর কাউন্সেলিং সম্প্রসারণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর