মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম

বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন পথ উন্মোচিত হবে।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান। অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে সমঝোতা স্মারক সই প্রত্যক্ষ করার পাশাপাশি তিনি সফররত চীনা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

একাত্তর/এসি
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বহুগুণ বাড়াতে চার হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে গৃহীত মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সরকারি সফরে বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি জেলা খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে তিনি প্রথমে মোংলায় পৌঁছাবেন এবং পরবর্তীতে...
আগামী সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কি না, তা পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইনি জটিলতা বা সীমানা...
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বহুগুণ বাড়াতে চার হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে গৃহীত মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর সেনবাগে মহাসড়কে অভিযান চালিয়ে একটি পিকআপের বডির ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে...
গত কয়েক দিনের উত্তপ্ত পরিস্থিতির পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। সকাল থেকেই নিজস্ব পরিবহন বা হেঁটে নিজ নিজ কর্মস্থলে পৌঁছে কাজে যোগ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর