সরকারি দপ্তরে শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হবে: সংসদে প্রধানমন্ত্রী

আপডেট : ১০ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

সরকারকে আরও গতিশীল করতে বিভিন্ন সরকারি দপ্তরে থাকা শূন্যপদগুলোতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমান সরকার দেশের সমউন্নয়নে বিশ্বাসী। তাই সরকারি দলের সংসদ সদস্যদের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার সমউন্নয়নও নিশ্চিত করা হবে।

বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার একটি জবাবদিহিমূলক সরকার। আমরা সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণ করি এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে দুর্নীতি ও অর্থ পাচার করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি দেশকে ব্যবসাবান্ধব করতে হবে।

তিনি জানান, আসন্ন বাজেটে প্রত্যেকের জন্য সুন্দর ব্যবসার পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান তৈরির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংসদে প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও স্বাস্থ্য খাতের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা দেন। তিনি জানান, আগামী অর্থবছরের মধ্যে দেশের ৪১ লাখ ২০ হাজার পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে। এছাড়া সকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় ‘ই-হেলথ কার্ড’ বিষয়ক প্রকল্পটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রাথমিক পর্যায়ে পাঁচটি জেলায় এই কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া শুরু হবে।

দেশে নির্বিচারে গাছ কাটার ক্ষতিকর প্রভাব আবহাওয়ার ওপর পড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে আবহাওয়ার ভারসাম্য রক্ষায় ব্যাপক বনায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আসন্ন বর্ষা মৌসুমে সারাদেশে তিন কোটি ১৪ লাখ চারা রোপণ করা হবে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৮০ দিনের মধ্যে পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর  উদ্যোগ নিয়েছে সরকার।
পরিবর্তিত বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের ভবিষ্যতের শান্তিরক্ষা মিশনগুলো আরও আধুনিক এবং প্রযুক্তি-নির্ভর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়...
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য গৃহ নির্মাণে প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেছেন।
ফুটবলপ্রেমীদের চার বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পর্দা উঠছে, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরের। উত্তর আমেরিকার তিন পরাশক্তি, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৮০ দিনের মধ্যে পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর  উদ্যোগ নিয়েছে সরকার।
২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি যখন সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরলেন, তখন ফুটবল পণ্ডিত থেকে শুরু করে সাধারণ ভক্ত, অনেকেই ভেবেছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার এটাই তাঁর...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর