আদ্-দ্বীনের শোকজের জবাব গ্রহণযোগ্য নয়, দ্রুতই ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ জুন ২০২৬, ০১:২৯ পিএম

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালটি ‘ভেক’ (কাল্পনিক বা সাজানো) প্রতিবেদন দিয়েছে উল্লেখ করে তিনি জানান, খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ যে কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তারা ইচ্ছে করে অপ্রয়োজনীয় তথ্য দিয়েছে। জবাবের সবকিছুই ভেক (ভুয়া)। আমরা এই জবাবে মোটেও সন্তুষ্ট নই।

ভবিষ্যৎ পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। নিজেদের মধ্যে আলোচনা করে কী ধরনের আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

এর আগে গত সাত জুন হাসপাতালটিতে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলো হাসপাতাল কর্তৃপক্ষ। 

তার আগে চার জুন স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতক শিশুর মৃত্যুর কারণ হিসেবে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেনের তীব্র স্বল্পতা ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং নার্স ও চিকিৎসকদের চরম অবহেলাকে দায়ি করেছে তদন্ত কমিটি। 

সেদিন তিনি বলেন, হাসপাতালের যে ভবনটিতে চিকিৎসা দেওয়া হচ্ছিলো, সেটি হাসপাতাল পরিচালনার জন্য আদৌ উপযুক্ত ছিলো না। ঘটনার সময় অসহায় অভিভাবকেরা নার্স ও চিকিৎসকদের বারবার ডাকলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাননি। যাদের গাফিলতি প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

এদিকে হাসপাতালের উপর তলায় একটি বেকারির সন্ধান মেলে। সাংবাদিকরা সেখানে ছবি নিতে গেলে পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তারক্ষীদের লেলিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এতে হামলার শিকার হন বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।

২৬ মে দিবাগত রাতে ও ২৭ মে ভোরের দিকে মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। 

একাত্তর/এসি
এ সময় হাসপাতালের অনিয়ম দেখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ দেশের বন্যাকবলিত ১১টি জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, ছয়...
হাসপাতালে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে দাবি করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মো. মহিউদ্দিন। একই হাসপাতাল টিকিয়ে রাখতে সরকারের পেছনে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর