ইতি ও তার দুই মেয়ের মৃত্যুর রহস্য কী? সাত দিন পর মামলা

আপডেট : ১০ জুন ২০২৬, ১১:৩৪ এএম

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এই মামলাটি দায়ের করেন। স্বজনদের অভিযোগ, মরদেহগুলোর ময়নাতদন্তে বিলম্ব করা হয়েছে। পাশাপাশি প্রথম থেকে পুলিশ এটিকে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

সাংবাদিকদের এই তথ্য জানান বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম। তিনি জানান, দুলাল চন্দ্র বিশ্বাস থানায় এজাহার জমা দেওয়ার পর সেটি হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

এর আগে, গত তিন জুন বিকেলে বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তৃতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মী ইতি রানী (৩৮) এবং তার দুই মেয়ে আরাধা ও অনুরাধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতেই পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছিল। তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এটি হত্যা, নাকি আত্মহত্যা। 

এদিকে মরদেহ উদ্ধারের পর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পরদিন ময়নাতদন্তে বিলম্ব হওয়া এবং মরদেহ উদ্ধারের পরপরই পুলিশের পক্ষ থেকে একে ‘আত্মহত্যা’ বলে প্রচার করার তীব্র প্রতিবাদ জানান স্বজনরা। তারা এই ঘটনাকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

একাত্তর/এসি
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে পেছন থেকে হঠাৎ এসে এক কিশোরের লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টো বিচার...
নেত্রকোণায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবা বাদি হয়ে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নেত্রকোণা মডেল থানায় মামলাটি করেন। মামলায়...
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠিয়েছে আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন...
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইংলিশ ক্লাব ফুটবলকে বিদায় জানানোর পর, তুর্কি ক্লাব ট্রেবজোনস্পোরে নতুন করে ক্যারিয়ারের অধ্যায় শুরু করতে না করতেই বড় ধরণের আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন মিসরীয় সুপারস্টার মোহাম্মদ সালাহ! পুরোনো এক...
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
দীর্ঘ প্রতীক্ষা আর চরম ভোগান্তির পর অবশেষে ইতালির রোম থেকে ঢাকায় ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আটকে পড়া যাত্রীরা। তবে দেশে ফেরার স্বস্তির চেয়ে তাদের চোখে-মুখে এখন ক্ষোভ আর হতাশা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর