দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

আপডেট : ২১ জুন ২০২৬, ১২:১৫ পিএম

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

রোববার (২১ জুন) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় এবং দেশের অন্যত্র তা মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

সকালে ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি.মি.। এছাড়া ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার যশোরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ১২ মিনিটে।

আরবিএস
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ...
দেশের সাত বিভাগে এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০২৬ বিশ্বকাপে নবাগত দেশ কেপ ভার্দের হয়ে যখন তিনি প্রথমবার মাঠে নামলেন, বিশ্বফুটবল তাঁর নামই জানত না। অথচ আজ ফুটবল দুনিয়া এমন এক চরিত্রের প্রেমে পড়েছে, যিনি টুর্নামেন্টে নিজের দলের ভাগ্য যাই হোক না...
গত শুক্রবার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বিশ্বকাপের নকআউটের টিকিট অনেকটাই পকেটে পুরে ফেলেছে সেলেসাওরা। আর এই রাজকীয় পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্রাজিল দলের ফুটবলাররা পেলেন এক দারুণ উপহার,...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পঞ্চম সাক্ষী হিসেবে আজ আন্তর্জাতিক অপরাধ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর