জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পর্যন্ত ৫৯ জন দণ্ডিত: আইনমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২৬, ০৭:২০ পিএম

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

রোববার (২১ জুন) জাতীয় সংসদে নেত্রকোণা-৫ আসনের বিরোধী দলীয় সদস্য (জামায়াতে ইসলামী) মাসুম মোস্তফার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

আইনমন্ত্রী বলেন, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে সাতটির রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বাকি ৭৩টি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, বিচারাধীন মামলাগুলোর মধ্যে ২২টি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া ৫১টি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

মন্ত্রী বলেন, নিষ্পত্তিকৃত সাতটি মামলায় মোট ৫৯ জন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মো. আসাদুজ্জামান আরও জানান, মানবতাবিরোধী অপরাধের এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন।

তাদের মধ্যে ১৭৪ জন গ্রেপ্তার হয়েছেন, ২৮৮ জন পলাতক রয়েছেন, একজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং একজন আসামি খালাস পেয়েছেন বলে তিনি সংসদকে জানান।

আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

আরবিএস
শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে অর্থপাচারের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই সমস্যা সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৮০ হাজার আইনজীবীকে পর্যায়ক্রমে উন্নত প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০২৬ বিশ্বকাপে নবাগত দেশ কেপ ভার্দের হয়ে যখন তিনি প্রথমবার মাঠে নামলেন, বিশ্বফুটবল তাঁর নামই জানত না। অথচ আজ ফুটবল দুনিয়া এমন এক চরিত্রের প্রেমে পড়েছে, যিনি টুর্নামেন্টে নিজের দলের ভাগ্য যাই হোক না...
গত শুক্রবার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বিশ্বকাপের নকআউটের টিকিট অনেকটাই পকেটে পুরে ফেলেছে সেলেসাওরা। আর এই রাজকীয় পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্রাজিল দলের ফুটবলাররা পেলেন এক দারুণ উপহার,...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পঞ্চম সাক্ষী হিসেবে আজ আন্তর্জাতিক অপরাধ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর