পাঁচ স্টেশনে বিপদসীমার ওপরে পানি, সিলেট-সুনামগঞ্জে উন্নতির আভাস

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম

দেশের প্রধান নদ-নদীর পানি পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশনে নদ-নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে ধীরে ধীরে উন্নতির আভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বুলেটিনে জানানো হয়, বর্তমানে দেশের পাঁচটি পয়েন্টে নদীর পানি বিপদসীমা লঙ্ঘন করে প্রবাহিত হচ্ছে। স্টেশনগুলো হলো— তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট (নীলফামারী), সুরমা নদীর ছাতক পয়েন্ট (সুনামগঞ্জ), কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্ট (সুনামগঞ্জ), কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট (সিলেট), সোমেশ্বরীর কলমাকান্দা পয়েন্ট (নেত্রকোণা)।

হাওর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর জন্য স্বস্তির খবর দিয়ে সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রথমে স্থিতিশীল হতে পারে এবং পরবর্তীতে তা ধীরে ধীরে উন্নতি লাভ করতে পারে।

একই সময়ে দেশের উত্তরাঞ্চলীয় জেলা নীলফামারী ও লালমনিরহাটের তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে কমলেও ভাটিতে রংপুর জেলায় এর প্রভাব পড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রংপুর জেলার কাউনিয়া স্টেশনে তিস্তা নদীর পানি সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে ওই অঞ্চলের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

এছাড়া এই সময়ে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি বিপদসীমার নিচে থাকলেও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

একাত্তর/এসি
দেশে চলমান বন্যা ও পাহাড়ধসে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় আক্রান্ত হয়েছেন ছয় লাখের বেশি মানুষ।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে নতুন করে...
দেশের অন্তত পাঁচটি স্টেশনে বিভিন্ন নদ-নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায়...
দেশে দীর্ঘমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ২৪ ঘণ্টা পর দেশের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। তবে একই...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর