১৭ বছরের শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছে: প্রধানমন্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম

বিগত ১৭ বছরের অপশাসন ও ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করে রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন সম্ভব নয়; এ জন্য রাষ্ট্রের প্রতিটি পর্যায়ের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

সোমবার (১০ আগস্ট) এসডিজি বাস্তবায়ন বিষয়ক তৃতীয় জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে টেকসই উন্নয়নের প্রান্তিক রূপায়ণে ‘এসডিজি ভিলেজ’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের আওতায় প্রথম পর্যায়ে তিনটি গ্রামকে বাছাই করা হয়েছে, যেখানে বিভিন্ন কর্মসূচি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। এই পাইলট প্রকল্পের সাফল্যের ভিত্তিতে পরবর্তীতে দেশের অন্য গ্রামেও তা সম্প্রসারণ করা হবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর নামে তিনটি গ্রামকে এসডিজি পাইলট মডেলে যুক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, যে তিনটি গ্রামকে এসডিজি পাইলট প্রকল্পে যুক্ত করা হয়েছে, তার সফলার ভিত্তিতে, পর্যায়ক্রমে সব গ্রামকেই এই প্রকল্পের আয়াতায় আনা হবে।

এসডিজি ভিলেজ উদ্যোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি, এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে তুলে ধরার ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, আগামী দিনের কর্মপরিকল্পনায় সরকারের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য অত্যন্ত স্পষ্ট। একটি গণতান্ত্রিক, মানবিক ও প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই এই সরকারের মূল উদ্দেশ্য।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের...
দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের।
চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার...
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্থায়ী জীবিকা নির্বাহে সহায়তার লক্ষে সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৫৫ শিশু।
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর