এফএসআরইউ মেরামত শেষে শিগগিরই কমবে জ্বালানি সংকট : জ্বালানিমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হলে দেশের চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীতে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত 'বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এফএসআরইউতে আকস্মিক অগ্নিকাণ্ডের কারণে দেশে বর্তমান গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও এতে গ্যাস সরবরাহ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটে এবং ক্ষয়ক্ষতি মেরামতে যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ প্রকৌশলীদের সহায়তা নিতে হয়েছে।

তিনি আরো বলেন, মেরামতের দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর বয়লারের রক্ষণাবেক্ষণের জন্য ৭২ ঘণ্টার পূর্ণাঙ্গ কার্যক্রম বন্ধ রাখতে হবে। এতে সাময়িকভাবে গ্যাস সংকট আরো বাড়তে পারে।

তবে সরকার ইতোমধ্যে এলএনজি কার্গো সংগ্রহ করেছে উল্লেখ করে তিনি বলেন, এফএসআরইউ পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এসব কার্গো খালাস করা হবে। এর ফলে বর্তমান গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশে বিদ্যুতের চাহিদার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তনের কথা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে মধ্যরাতের পরও বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা অব্যাহত থাকে। সম্প্রতি এই চাহিদা ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছেছে।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার কারণে রাতের বেলায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব চার্জিং কেন্দ্রের অনেকগুলো অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে। সরকার এসব সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে অনেক ক্ষেত্রে জনসাধারণের প্রতিরোধ এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটছে।

জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে জ্বালানি মন্ত্রী বলেন, এলএনজি সরবরাহ জোরদার এবং বিতরণ ব্যবস্থা উন্নত করতে ২০২৯ সালের মধ্যে পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে তিনটি নতুন এফএসআরইউ স্থাপন করা হবে। বিশেষ করে খুলনা অঞ্চলের গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, বিদ্যমান পাইপলাইন নেটওয়ার্কের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চট্টগ্রাম থেকে বাখরাবাদ পর্যন্ত সমুদ্রের তলদেশ দিয়ে একটি গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদারের লক্ষ্যে সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ উদ্দেশ্যে দু’টি নতুন ড্রিলিং রিগ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্প খাতকে তাৎক্ষণিক সহায়তা দিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভোলা থেকে সরাসরি শিল্পকারখানায় গ্যাস পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া নতুন পাইপলাইন নির্মাণের অপেক্ষা ছাড়াই শিল্প খাতে গ্যাস সরবরাহের জন্য কনটেইনারভিত্তিক গ্যাস পরিবহন ব্যবস্থা চালুর বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

জ্বালানি খাতের সংস্কারের বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সরকার বিদ্যমান 'সিঙ্গেল বায়ার সিস্টেম' থেকে সরে আসার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করে বেসরকারি খাতকে তেল আমদানি ও বিতরণের সুযোগ দিতে নতুন জ্বালানি তেল নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

সম্প্রতি প্রণীত সৌর জ্বালানি নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে উৎসাহ দিতে সরকার কর অবকাশ সুবিধা দিয়েছে এবং ব্যাটারি ও ইনভার্টারের ওপর শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে।

মন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। এ সংকট উত্তরণে তিনি বিনিয়োগকারী ও গণমাধ্যমের নৈতিক সমর্থন কামনা করেন।

আরবিএস
দীর্ঘ ১৬ দিনের সঙ্কট কাটিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলের মধ্যে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হতে যাচ্ছে। তবে সার্বিক গ্যাস সরবরাহ আগের স্বাভাবিক...
মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পার হয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর