আগামী বছরের মধ্যে দুই লাখ ‘প্রবাসী কার্ড’ দেওয়া হবে: শামা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশিস (এনআরবি)’ আয়োজিত ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসা নীতি সহজ করা হচ্ছে। এটি ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।  

বর্তমান সরকারের মূল নীতি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আমাদের সরকারের মূল স্লোগান ‘বাংলাদেশ ফাস্ট’ আর নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি অর্থনৈতিক কূটনীতি। এসব বাস্তবায়ন করতে কেবল প্রচারে সীমাবদ্ধ থাকলে চলবে না, দৃশ্যমান কাজও করতে হবে। নির্বাচনে জয়ের প্রথম দিন থেকেই সরকার এ লক্ষ্যে কাজ শুরু করেছে।  

তিনি আরও বলেন, বিশ্ব দরবারে দেশের সঠিক ভাবমূর্তি তুলে ধরতে শুধু জাতিসংঘই নয়, বিশ্বের সব দেশেই বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হবে। এই কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহবান জানান তিনি।  

রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যাকে কেবল দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বহুপাক্ষিক আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রবাসী প্রতিনিধি ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বক্তব্য দেন। বক্তারা বলেন, বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে কার্যকরভাবে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

একাত্তর/এসি
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার।
বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যায় দক্ষ কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে চলতি বছরই সৌদি আরবে অনুষ্ঠিত হবে যৌথ ব্যবসায়িক বৈঠক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত পাঁচ হাজার নয়, এ পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশি এ সমস্যার মুখে পড়েছেন।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর