রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত, সহতায়তার আশ্বাস তিন দেশের: শামা

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের নাগরিকদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে চীন, মালয়েশিয়া ও তুরস্কসহ বিভিন্ন বন্ধুপ্রতীম দেশ সহায়তার আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সঙ্কট নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের লক্ষে জাতিসংঘের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার ব্যাপারে ইতিবাচক সাড়া ও আশ্বাস পাওয়া গেছে।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে ফ্যাসিবাদি সরকার বলিষ্ঠ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তারা যদি এই সঙ্কটে আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারতো, তাহলে চার থেকে পাঁচ বছরের মধ্যে এই সমস্যা সমাধানের দিকে যাওয়া যেতো। 

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, যেকোনো পরিস্থিতিতে মানবাধিকার রক্ষার বিষয়ে বর্তমান সরকার সব সময় দৃঢ় ও আপসহীন অবস্থান বজায় রাখছে। বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশে করা মামলাগুলোর বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, রাজনৈতিক কারণে করা হলেও সুনির্দিষ্ট কোনো অপরাধের অভিযোগ না থাকলে সেসব মামলা প্রত্যাহারের প্রক্রিয়ায় সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি প্রবাসী শ্রমিক চাকরি হারিয়েছেন এবং অনেকে বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এই...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় নিহতদের...
পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষার প্রশ্নে বাংলাদেশ কোনো আপস বা ছাড় দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পবিত্র দুই মসজিদের সুরক্ষায় সাহায্য বা সহযোগিতা চাওয়া হলে...
ভারতের নেতৃত্বে যদি রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরকিতা থাকে, তবে গঙ্গা পানিবণ্টনসহ যেকোনো জটিল সমস্যার সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর