রাষ্ট্র পুনর্গঠনে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

দেশের সার্বিক উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সবস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণ সমাজকে পরিবর্তন ও পরিচ্ছন্নতার অগ্রদূত হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে, তারা চাইলে দেশকে বদলে দিতে পারে। তাই সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এবার সবাইকে মিলে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।


শনিবার সকালে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী (১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর) সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং এই কার্যক্রমের মূল রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ সমাধান করা সম্ভব।


ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং সরকারি-বেসরকারি উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা কেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলায় অনলাইনে যুক্ত হয়ে একযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে।

স্কাউটসের ২৩ লাখ, বিএনসিসির ২২ হাজার সদস্যসহ প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি শিক্ষার্থীকে দেশের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


পরিবেশকে পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, খোলা জায়গায় ফেলে রাখা প্লাস্টিক বা মাটির পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতেই ডেঙ্গুর এডিস মশার জন্ম হয়। অসচেতনভাবে যেখানে-সেখানে ময়লা ফেলার অভ্যাস ত্যাগ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, নিজেকে, নিজের পরিবারকে ও সমাজকে সুস্থ রাখা খুব কঠিন কোনো কাজ নয়।

তিনি প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় নিজ নিজ বাসা, স্কুল-কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার করার পরম পরামর্শ দেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শেষে আগামী দিনের মূল স্লোগান ঘোষণা করে বলেন, কথা একটাই-কাজ, কাজ, আর কাজ এবং পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আর পরিচ্ছন্নতাই হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য।


উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন 'দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি'র আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, পরিচ্ছন্নতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এআরএস
ডেঙ্গু প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।...
ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী সপ্তাহের মধ্যে দেশের গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই সংকট সমাধানে সারাদেশে ১৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার আবহেই ভারতের রাজধানী নয়াদিল্লির ভারতের ভারত মণ্ডপমে সফলভাবে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর পর ভারতীয় কূটনীতি এবং ব্রিকস শেরপাদের এক...
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
ইরান যুদ্ধ কেন্দ্রিক সংঘাত এবং যুক্তরাষ্ট্রে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ব্যাপক প্রচারণার মাঝেই সংক্ষিপ্ত ৪৮ ঘণ্টার আয়ারল্যান্ড সফরে দেশটির রাজধানী ডাবলিনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর