১ অক্টোবরের পরও প্রাথমিকের নিয়োগপত্র না পেলে দ্রুত সমাধান: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন ও তথ্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে। এরপরও কেউ নিয়োগপত্র না পেলে তা পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে নির্বাচিত প্রার্থীদের ভেরিফিকেশন ও পদায়ন চলমান রয়েছে। যা ১ অক্টোবরের মধ্যে শেষ হবে। এরপরও কেউ নিয়োগপত্র না পেলে পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে নিয়োগপত্র দেওয়া হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যোগ্য প্রার্থীরাই চাকরির সুযোগ পাবেন এবং সরকারি বিধিমালা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গেই ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

বিদেশে মেধা পাচার বন্ধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নির্দেশনায় সরকার এখন 'রিভার্স ব্রেন ড্রেন' নীতি গ্রহণ করেছে। উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ দেশে বৃদ্ধি করে বিদেশে যাওয়া মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

শিক্ষকদের বদলি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি- উভয় ক্ষেত্রেই অনলাইন ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের সংযুক্তিতে (অ্যাটাচমেন্ট) থাকা শিক্ষকদের পদায়ন ও প্রশাসনিক প্রয়োজনে কিছু দাপ্তরিক বদলি সমন্বয় করা হয়েছে।

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ প্রসঙ্গে মন্ত্রী জানান, পাবলিক পরীক্ষা আইন সংশোধন করে খাতা পুনঃমূল্যায়নের ফলে প্রায় ৪ হাজার ৫৮৫ জন ফেইল করা শিক্ষার্থী পাস করেছে। ৩ হাজার ৭৯জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এছাড়া গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের। এ অসংগতির সঙ্গে জড়িত পরীক্ষকদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের জবাবদিহিতা ও প্রশিক্ষণের আওতায় আনা হবে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চলতি বছর সারা দেশের বিভিন্ন পর্যায়ের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। শিক্ষকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, হুইপ মিয়া নুরুদ্দিন অপু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার উপস্থিত ছিলেন।

আরবিএস
বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড়ো মাধ্যম শিক্ষা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যেও কোটায় নামিয়ে আনতে দেশের এক কোটি ১০ লাখ শিক্ষার্থীকে আগামী বছর থেকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর