স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে উদযাপিত হচ্ছে বিশ্ব ডাক দিবস

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম

‘স্মার্ট ডাকসেবার প্রত্যয়’ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পূর্ণ মর্যাদায় পালিত হচ্ছে ‘বিশ্ব ডাক দিবস-২০২৬’। ডাক অধিদপ্তর দিবসটি উদযাপন এবং এর গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতে সারা দেশে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’।

দিবসটি উদযাপনে শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি। আলোচকরা ডাক সেবাকে আধুনিকায়ন করে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় ডিজিটাল সেবার অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ব ডাক দিবসের সার্বিক কর্মসূচির অংশ হিসেবে শুক্র ও শনিবার, এই দুই দিনই ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে (সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত) স্বাভাবিক সাধারণ ডাকসেবা চালু রাখা হচ্ছে। এর পাশাপাশি ৯ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী পালিত হচ্ছে ‘ডাকসেবা সপ্তাহ’।

ডাকসেবা সপ্তাহকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতে দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার সমুদ্রসৈকতে আয়োজন করা হয়েছে এক বিশেষ ‘চিঠি উৎসব’। এছাড়া তরুণ প্রজন্মকে চিঠি লেখার ঐতিহ্য ও ডাক টিকিটের গুরুত্ব জানাতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক (ডাক টিকিট) প্রদর্শনী এবং ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে।

আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং দেশের বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনগণের একদম দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য বলে ডাক বিভাগের সূত্রে জানানো হয়েছে।

বর্তমানে বাংলাদেশ ডাক বিভাগ শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী চিঠি আদান-প্রদান সেবার গণ্ডি পেরিয়ে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব লজিস্টিকস সেবা প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য এবং সার্বিক আর্থসামাজিক উন্নয়নে ডাক ব্যবস্থার অনন্য অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্নে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রতিষ্ঠার ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৯৬৯ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ইউপিইউ কংগ্রেসে প্রতি বছর ৯ অক্টোবরকে ‘বিশ্ব ডাক দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশে তৃতীয়বারের মতো উদযাপন হতে যাচ্ছে জাতীয় চা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প’।রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চা বোর্ডের উদ্যোগে দিবসটি উদযাপনের...
পিলখানা ট্র্যাজেডি দিবস শনিবার (২৫ ফেব্রুয়ারি)। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তর পিলখানায় সংঘটিত হয় এ নৃশংস হত্যাকাণ্ড। এদিন কিছু বিপদগামী বিদ্রোহী বিডিআর...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা এবং যানজট নিরসনে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালুর কঠোর নির্দেশ দিয়েছেন...
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে আবারও দেখা দিয়েছে উর্ধ্বমুখী প্রবণতা। শীতের আগমনী বার্তা থাকলেও বাজারের চিত্র উল্টো; নতুন করে বেড়েছে একাধিক সবজির দাম। এর সঙ্গে মাছের বাজারেও লেগেছে চড়া দামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর