পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন ইশরাক হোসেন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ এএম

নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে কোনো সদস্যের প্রতি পদত্যাগ বা অন্য কোনো নির্দেশনা এলে তা প্রথাগতভাবে স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হয়ে যায়; ফলে এ ধরনের তথ্য নিয়ে কোনো তৃতীয় বা চতুর্থ ব্যক্তির মাধ্যম ধরে সংশয়ে থাকার কোনো অবকাশ নেই। কোন সিদ্ধান্ত হলে সংবাদ সম্মেলন করা জানানো হবে বলেও জানান তিনি।

রোববার রাত সাড়ে ১২টার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বিশেষ স্ট্যাটাস প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এসব কথা বলেন।

ইশরাক হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনাই সরকারের মূল ভিত্তি। যদি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বা তাঁর ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্তের বিষয় আসে বা সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বিলম্ব না করে সংবাদ সম্মেলন ডেকে বিস্তারিত তথ্য তিনি নিজেই দেশবাসীকে জানাবেন।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের কোনো প্রসেস বা সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা আড়াল করার সুযোগ নেই। তাই ভিত্তিহীন বা দূরবর্তী কোনো সূত্র থেকে পাওয়া তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রীর তরফ থেকে আসা আনুষ্ঠানিক বার্তার অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

এরআগে, গণমাধ্যমের কাছে পাঠানো এক অডিও বার্তায় প্রতিমন্ত্রী বলেন, তাঁকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে’ মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন তিনি।

তার আগে, প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক জরুরি বিবৃতিতে জানান, তিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর অর্পিত সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে নিয়মিত পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশনা দেয়া হয়নি এবং তাঁর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।

একাত্তর/এআরএস
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর