রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রক্রিয়ায় এক ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দ্রটিতে দ্বিতীয় দফার পারমাণবিক বিক্রিয়া শেষ হবার পর ধাপে ধাপে নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রকল্পটির প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ তথা বিদ্যুৎ উৎপাদন শুরুর তৃতীয় পর্যায়ের কাজ পরিচালনার আনুষ্ঠানিক অনুমোদন দেয়। শুক্রবার রাতেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির (এনপিসিবিএল) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

স্টেজ-সি বা তৃতীয় পর্যায়টি বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই পর্যায়ে চুল্লির ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতি, কুলিং সিস্টেম বা শীতলীকরণ ব্যবস্থা, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক সরঞ্জাম এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বিত কার্যকারিতা নিবিড় পরীক্ষা করা হচ্ছে।

বিশেষ করে চুল্লির শক্তি উৎপাদনক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি করে টারবাইনের নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা এবং জেনারেটরের কার্যক্ষমতা যাচাই করা হচ্ছে। এই ধাপের মূল লক্ষ্য হলো যাবতীয় পরীক্ষামূলক প্রক্রিয়া সফলভাবে শেষ করে প্রথম ইউনিটের জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা। সরকার আশা প্রকাশ করছে যে, আগামী নভেম্বরের মধ্যেই এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে।

এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নির্দেশনা ও রুশ সহযোগিতায় এগিয়ে চলা এই প্রকল্পের দ্বিতীয় ইউনিটেও এসেছে বড় অগ্রগতি। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একাত্তর/এআরএস
বিদ্যুৎ উৎপাদন শুরুর একেবারে চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে দেশের ইতিহাসে সর্ববৃহৎ একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া এবং ভৌত...
কঠোর নিরাপত্তা বলয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন এক চালান। বুধবার সকাল ১০টার পরপরই ইউরেনিয়াম বহনকারী বিশেষ...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি...
পাবনা সদর উপজেলার একটি বিলে বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার...
ক্ষমতায় আসার উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে গোপন লিয়াজোঁ ও তোষণনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট...
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানো হয়েছে। ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এলডিসি উত্তরণের প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর