ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবন শনাক্ত করা, নতুন ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করা এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনার সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রয়োজনীয় ও আধুনিক উদ্ধার সরঞ্জামের পর্যাপ্ততা নিশ্চিত করা, উদ্ধারকর্মীদের বিশেষ প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্পবিষয়ক সচেতনতা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের মনোযোগ দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

উক্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান বিক্ষোভ, রাজধানীজুড়ে সংঘাত এবং শিল্পাঞ্চলে ব্যাপক অস্থিতিশীলতার মুখে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
রাজধানীর মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান আন্দোলন ও সহিংসতার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফরে বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টোকিও। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের নতুন...
ইসরাইলের ২০২৬ সালের সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে একটি ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়েছে। ফলে ১২০ আসনের নেসেটে ক্ষমতার লড়াইয়ে চরম রাজনৈতিক...
খুলনায় আঠারোবেকি নদী থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর এলাকার জেলখানা ঘাট সংলগ্ন সিংহের...
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় রোববার এক হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় ৯ জন আরোহীর সবাই মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। বহামাগামী একটি প্রাইভেট ‘লিয়ারজেট ৬০’ বিজনেস জেট মাঝআকাশ থেকে খাড়া নিচের দিকে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার ইতি খুব দ্রুত ঘটতে চলেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই সংঘাতের সমাপ্তি হয় একটি কূটনৈতিক চুক্তির মাধ্যমে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর