শ্রমিক অসন্তোষ: করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান বিক্ষোভ, রাজধানীজুড়ে সংঘাত এবং শিল্পাঞ্চলে ব্যাপক অস্থিতিশীলতার মুখে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যা ৬টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যাীয় বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংকট নিরসনে করণীয় নির্ধারণ করতে প্রধানমন্ত্রী বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী ও শ্রম উপদেষ্টাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্যকে ডেকেছেন।

এর আগে রোববার সকাল থেকেই ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকেরা। সকালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা সহিংসতার রূপ নেয়।

সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পোশাকশ্রমিকেরা মিছিল নিয়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। বেলা সোয়া ১১টার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় আন্দোলনকারীরা সংলগ্ন দোকানপাট ও যমুনা ব্যাংকের গ্লাস ভাঙচুর করেন। পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ।

পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা মিরপুর-১১ এলাকায় পুনরায় সংগঠিত হয়ে মেট্রোরেলের নিচে রাখা পুলিশের একটি ভ্যানে অগ্নিসংযোগ করেন। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে বিক্ষোভকারীরা সেটিকেও ধাওয়া করেন।

প্রায় ৫ ঘণ্টা পর দুপুর ২টার দিকে পুলিশের জোরালো অ্যাকশনে পরিস্থিতি স্বাভাবিক হয়। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের জানান, সরকার ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা সত্ত্বেও আন্দোলনের নামে এই নাশকতা ইঙ্গিত দেয়, শ্রমিকদের ভেতরে একটি তৃতীয় গোষ্ঠী ইন্ধন যোগাচ্ছে।

একই দিনে ঢাকার বাইরে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল চরম উত্তপ্ত হয়ে ওঠে। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন একাধিক কারখানার শ্রমিকেরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভারের শারমিন গ্রুপ, হা-মীম গ্রুপ, নিউএইজসহ অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সার্বিক নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষুব্ধরা দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান এবং ট্রপিক্যাল নামের কারখানার ঝুট গুদামে আগুন দেয়। ফায়ার সার্ভিস খবর পেলেও বিক্ষোভকারীদের বাধার মুখে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, অসন্তোষের কারণে কালিয়াকৈরের অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

 

একাত্তর/এআরএস
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন, সড়ক অবরোধ ও সহিংসতার কারণে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা ও এর আশপাশের শিল্পাঞ্চলগুলো।
রাজধানীর মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান আন্দোলন ও সহিংসতার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন...
চলমান পোশাকশ্রমিক আন্দোলনে শ্রমিক পরিচয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ছদ্মবেশে অংশ নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর...
রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবির আন্দোলনকে পুঁজি করে বড় ধরনের সহিংসতা, নাশকতার চেষ্টা এবং পুলিশের গাড়িতে আগুন দেয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ...
ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটার তালিকা কারচুপি ও ভোট চুরির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের...
দেশে থামছে না হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত মৃত্যু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব টেস্টে ৬৮...
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন নতুন...
জেলার মাঠ থেকে শুরু করে জাতীয় দলের ড্রেসিংরুম- দেশের নারী ক্রিকেটের প্রতিটি স্তরে স্তরে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে চলে আসছে লাগামহীন যৌন হয়রানি। সম্প্রতি অনুসন্ধানী নিউজরুম পোর্টাল ‘দ্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর