বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৩ এএম

পোশাক খাতের নতুন মজুরি বোর্ড শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার রাতে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

গঠিত মজুরি বোর্ডের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করে মাহদী আমিন জানান, বোর্ড গঠনের পর অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রথম বৈঠক সম্পন্ন হয়েছে এবং স্বল্পতম সময়ের মধ্যেই দ্বিতীয় বৈঠকের তারিখ ঘোষণাও করা হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে নিবিড়ভাবে কাজ চালিয়ে চলতি ডিসেম্বরের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করে ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এতে শ্রমিক ও তৈরি পোশাক শিল্পের নিজস্ব স্বার্থের পাশাপাশি সামগ্রিক জাতীয় স্বার্থ সুরক্ষিত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র।

পোশাক খাতের ঐতিহাসিক অবদান স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, শ্রমজীবী মানুষের ঘাম ও শ্রমের ওপর দাঁড়িয়েই আজ বিশ্বজুড়ে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড পরিচিতি পেয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে এই পোশাক খাতের সূচনা হয়েছিল এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেই এই খাতের সর্বাধিক বিকাশ ঘটেছিল। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনাতেই আগে যেখানে পাঁচ বছর পর পর মজুরি বোর্ড হতো, সেখানে এবার মাত্র তিন বছরের মাথায় নতুন মজুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নির্বাচিত সরকার বিশ্বাস করে, শ্রমিক, মালিক ও সরকার এক হয়ে কাজ করলে এই শিল্পের গতি কেউ রুখতে পারবে না।

পোশাক খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে থাকা অপচেষ্টার বিষয়ে সতর্ক করে মাহদী আমিন বলেন, নিরীহ ও সাধারণ শ্রমিকরা কোনো সহিংসতার সঙ্গে যুক্ত নন, বরং কিছু বহিরাগত চক্র উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী চরম ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছে উল্লেখ করে তিনি শ্রমিকদের উসকানিতে কান না দিয়ে স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

উচ্চপর্যায়ের এই ত্রিপক্ষীয় সভায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারসহ বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং শ্রমিক নেতা নাজমা আক্তার, মন্টু ঘোষ, রাজু আহমেদ ও মোশরেফা মিশুসহ মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এআরএস
আগামী পয়লা ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিগণ। সে অনুযায়ী, জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে নতুন...
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পাবেন। নিম্নতর মজুরি বোর্ডের প্রথম সভায় মালিক ও...
পোশাকশ্রমিকদের বেতন সমন্বয়ে গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে এ সভা শুরু হয়। সভায় শ্রমিক ও...
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ ও নৈরাজ্যের মধ্যেই পোশাক শ্রমিকদের দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সদ্য গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে এই আকস্মিক বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
হামের টিকা ক্রয় ও বিতরণে অযথা বিলম্ব, নানা অনিয়ম এবং প্রশাসনিক চরম ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর যে বিরূপ প্রভাব পড়েছে, তার দায়-দায়িত্ব নির্ধারণে অন্তর্বর্তী সরকারের (৮ আগস্ট ২০২৪ থেকে ১৭...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর