ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চাইলো শ্রমিক জোট

মজুরি বোর্ডে স্মারকলিপি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রায় ৪০ লাখ শ্রমিকের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ে বোর্ডের সকল সদস্যের উপস্থিতিতে এই বৈঠক শুরু হয়।

বৈঠক শুরুর আগে সকাল সাড়ে ১১টার দিকে পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত ৫টি জোটের নেতারা বোর্ডের কাছে এক যৌথ স্মারকলিপি প্রদান করেন। এতে শ্রমিকদের জন্য ‘সর্বনিম্ন ৩২ হাজার ১৩১ টাকা’ মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়।

স্মারকলিপিতে কেবল ন্যূনতম মজুরিই নয়, বরং শ্রমিকদের দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা নিশ্চিতে মজুরি কাঠামোর পুনর্গঠনের জোর দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

  • মূল মজুরি (বেসিক): মোট মজুরির ৬০ শতাংশ হতে হবে (২০০৬ সালের কাঠামোর আদলে)।
  • বাড়ি ভাড়া: মোট মজুরির ৫০ শতাংশ করার প্রস্তাব।
  • বার্ষিক ইনক্রিমেন্ট: খাদ্যপণ্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট।
  • অতিরিক্ত প্রস্তাব: ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনা নিয়ে আজকের সভার পর আরও ৮টি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে।

শ্রমিক প্রতিনিধিরা জানান, মূল মজুরির (বেসিক) অনুপাত কম হলে ওভারটাইমের পারিশ্রমিক কমে যায় এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট থেকে শ্রমিকরা বঞ্চিত হন। দীর্ঘদিন চাকরি করার পরও মূল মজুরি কম থাকায় শ্রমিকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় না।

স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার বাস্তব ব্যয়সহ মোট ১২টি সুনির্দিষ্ট মানদণ্ড বিবেচনায় নিয়ে একটি নিরপেক্ষ মজুরি কাঠামো তৈরির আহ্বান জানানো হয়। এছাড়া সরকারি বেতন কাঠামোর পাশাপাশি এশীয় অঞ্চলের প্রতিযোগী দেশগুলো, যেমন কম্বোডিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন জোট নেতারা।

তারা জোর দিয়ে বলেন, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির একটি বড় অংশজুড়ে থাকা ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের জীবনযাত্রার মান এবং তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক সক্ষমতার বিষয়টি ভারসাম্য রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।

এদিকে সেগুনবাগিচায় ভেতরে যখন বোর্ডের আলোচনা ও স্মারকলিপি জমা দেওয়ার প্রক্রিয়া চলছিল, ঠিক তখনই বাইরে কার্যালয় সংলগ্ন সড়কে উত্তাপ ছড়ায়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের ব্যানারে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতারা এক হয়ে ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকার দাবিতে জোরালো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

মজুরি বোর্ডের এই বৈঠক থেকে শেষ পর্যন্ত কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব আসে এবং মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে কীভাবে চূড়ান্ত সমঝোতা হয়- সেদিকেই এখন নজর পুরো তৈরি পোশাক খাতের।

একাত্তর/এআরএস
তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ৯ নভেম্বর (সোমবার) দ্বিতীয় বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে সরকারি...
দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতোই জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে উপযুক্ত জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন...
পোশাক খাতের নতুন মজুরি বোর্ড শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই ঘোষণা...
আগামী পয়লা ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিগণ। সে অনুযায়ী, জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে নতুন...
রাজধানী ঢাকাজুড়ে গত কয়েক দিন ধরে চলা ধারাবাহিক নাশকতার অংশ হিসেবে এবার মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে অল্প সময়ের ব্যবধানে সংঘটিত এসব...
রাজধানীর উত্তরখানে একটি আবাসিক ভবনের নবম তলার ফ্ল্যাট থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত পৌনে ১১টার দিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ...
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ব্রিটেনের ডাচেস অভ এডিনবরা সোফির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং রোহিঙ্গা সংকটসহ ঝুঁকিপূর্ণ...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ঢাকা মহানগর দক্ষিণে নতুন নেতৃত্বের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। নবগঠিত কমিটির সদস্যসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর