পাসপোর্ট চেয়ে ফেরার পথটা সহজ করলেন শেখ হাসিনা

 আসিফ নজরুলের পোস্ট

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্তকে একটি বড় ধরনের ‘রাজনৈতিক ভুল’ বলে অভিহিত করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, এই পদক্ষেপের মাধ্যমে শেখ হাসিনা প্রকারান্তরে ভারত থেকে নিজের দেশে ফিরে আসার আইনি পথটিই আরও সহজ করে দিয়েছেন।

সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক গুরুত্বপূর্ণ পোস্টে এই আইনি বিশ্লেষণ তুলে ধরেন ড. আসিফ নজরুল।

ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেই একপ্রকার স্বীকার করে নিচ্ছেন, দেশে এসে আদালতের মুখোমুখি হওয়ার মতো অনুকূল বিচারিক পরিবেশ ও পরিস্থিতি এখন বিদ্যমান রয়েছে।

তবে আইনি জটিলতা স্পষ্ট করে তিনি উল্লেখ করেন, মূল সমস্যা শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাঁকে সাজাপ্রাপ্ত অপরাধী হিসেবে দেশের কাছে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। নিয়মানুযায়ী, প্রত্যর্পণ চেয়ে আবেদন করা কোনো দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে সাধারণ নাগরিকের মতো দেশে ফিরতে পারেন না। তাঁকে ফিরতে হবে একজন দণ্ডিত আসামি হিসেবেই, যার জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না। ভারত সরকার চাইলে যে কোনো সময় তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারে।

ড. আসিফ নজরুল মনে করেন, শেখ হাসিনার এই অপরিপক্ব উদ্যোগের ফলে কূটনৈতিক পর্যায়ে ভারতের ওপর বাংলাদেশের আইনি ও নৈতিক অবস্থান আরও বহুগুণ শক্তিশালী হয়েছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা সেই পথটিই সহজ করে দিয়েছেন। বাংলাদেশ সরকার এখন খুব জোরালোভাবে বলতে পারে যে, দেশেই নিরপেক্ষ ন্যায়বিচার প্রতিষ্ঠিত রয়েছে বলেই তিনি স্বেচ্ছায় দেশে ফেরার সাহস দেখাচ্ছেন। কাজেই 'বিচার প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'—এই অজুহাত দেখিয়ে তাঁকে ফেরত না দেওয়ার পক্ষে ভারতের আর কোনো যৌক্তিক ভিত্তি থাকে না। ভারতকে এখন তাঁকে ফেরত দেওয়ার বিষয়ে আরও জোরালো ও আইনিভাবে বলার বড় সুযোগ তৈরি হয়েছে।"*

পোস্টের শেষ অংশে সাবেক এই উপদেষ্টা ও আইনজ্ঞ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়ে লেখেন, শেখ হাসিনা, আপনি বড় ভুল করেছেন। আপনি যে আদতে দেশে ফিরবেন না, তা সবাই বোঝে। দয়া করে শুধু শুধু দেশের ভেতরে থাকা দলের সাধারণ নেতাকর্মীদের আর বিপদে ফেলবেন না।

একাত্তর/এআরএস
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেননি বলে জানিয়েছে ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনকে কেন্দ্র করে চলা দেশব্যাপী আলোচনার কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত...
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর দেশে ফেরার লক্ষ্যে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার ঢাকায় এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে...
টানা কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে অক্টোবরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের তেল রপ্তানি।
সিলেট টেস্টের শেষ দিনে উত্তেজনার শেষ ছিলো না। তবে শেষ পর্যন্ত প্রকৃতির বাধায় ও আলোর স্বল্পতায় নিষ্প্রভ ড্রয়ে শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি। শেষ দিনে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত...
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) জমজমাট আয়োজনে শুরু হওয়া ‘ল্যাবএইড-ওয়ালটন-মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬’ আসরের প্রথম দিনেই নিজেদের শক্তির জানান দিল ৭১ টিভি। সোমবার সকালে রাজধানীর পল্টন আউটার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর