জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং অ্যাডাপটেশন ফান্ড থেকে সরাসরি অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পঞ্চম দিনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বাংলাদেশের পক্ষ থেকে এ দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, ক্লাইমেট টেকনোলজি সেন্টার অ্যান্ড নেটওয়ার্কের জন্য পর্যাপ্ত অর্থায়ন এবং ‘বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান’ কার্যকরভাবে বাস্তবায়নের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, জলবায়ুসংক্রান্ত যেকোনো কার্যক্রম অবশ্যই বিজ্ঞানভিত্তিক হতে হবে। একই সঙ্গে এই কার্যক্রমগুলোকে নারী, যুবসমাজ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজনের প্রতি সংবেদনশীল করার আহবান জানান তিনি।
