কপ সম্মেলনে লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী পর্বের আগে বিশ্বনেতা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজক দেশের প্রতিনিধিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। উদ্বোধনী আনুষ্ঠানিকতার আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সমবেত হয়ে বিশ্বনেতারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও বৈশ্বিক জলবায়ু ইস্যুতে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

কপ-৩১ সম্মেলনের লিডার্স লাউঞ্জে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে এক অনানুষ্ঠানিক সম্মিলন ঘটে। সেখানে বিশ্বনেতাদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করা বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন- ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ।

এছাড়া ইন্দোনেশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত বৈঠক ও শুভেচ্ছা বিনিময় করেন।

বিশ্বজুড়ে দ্রুত পরিবর্তনশীল জলবায়ুর ঝুঁকি মোকাবিলা, আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিতকরণ এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে আয়োজিত এবারের কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্ব ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের মূল কর্মসূচির পাশাপাশি সফরকালে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের পরিবেশগত সুরক্ষার প্রয়োজনীয়তা এবং বৈশ্বিক জলবায়ু তহবিলে সহজলভ্য অংশগ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/এসি
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।   
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। জলবায়ু সম্মেলনে অংশ...
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী...
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার, স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী...
ভারতে যখন রণবীর কাপুরের রামায়ন একের পর এক ইতিহাস গড়ছে, তখন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বক্স অফিসে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সনির অ্যানিমেটেড পৌরাণিক অ্যাডভেঞ্চার ছবি ‘রামায়ণ: রাইজ অফ এ লিজেন্ড’। সব...
লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা উদ্ধার করেছে পুলিশ। কৌটা দুটির ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৫১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর