জামালপুরে সাংবাদিক নাদিম হত্যায় ছয়জন আটক

আপডেট : ১৬ জুন ২০২৩, ০২:২৩ পিএম

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম (৪৫) উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে।

নাদিমের স্ত্রী মনিরা বেগম অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার স্বামীর ওপর অসন্তুষ্ট হয়েছিলেন। আগেও তিনি নানাভাবে তাকে হেনস্তা করার চেষ্টা করেছেন। ওই ইউপি চেয়ারম্যানের লোকজনই হামলা করে তাকে হত্যা করেছেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শুক্রবার সকালে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে হামলায় সরাসরি অংশ নেয়া সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর বোনের ছেলে রেজাউল ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রাকিবুল্লাহ রাকিব চিহ্নিত হয়। এছাড়াও চেনা যায় মনির, রিফাত ও সাইদকে। তারা সবাই চেয়ারম্যান বাবুর অনুসারী। তাদের এরই মধ্যে আটক করেছে পুলিশ।

তবে থানা সূত্রে জানা গেছে, ছয়জনকে আটক করলেও হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ অন্যান্য আসামিদের এখনও ধরতে পারেনি পুলিশ। 

শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ হাইস্কুল মাঠে জানাজা শেষে নাদিমকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।


একাত্তর/জো 

লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর