পানির কারণে সংকট- ১

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৬:৩১ পিএম

পানি যে কত গুরুত্বপূর্ণ, আমাদের কত শত কাজে লাগে; প্রতিদিনের জীবন যাপন থেকেই তা আমরা বুঝতে পারি। বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য পানি অপরিহার্য। অপরিহার্য অনেক কিছুই যেমন বাতাস; তারপরও ছোট বেলা থেকেই শুনে আসছি পড়ে আসছি, পানির অপর নাম জীবন। 

পানির প্রাচুর্য অবাক করার মতো! পৃথিবীর তিন ভাগের দুই ভাগই জল- এমন কথা আমরা বলি বটে, আসলে পানির পরিমাণ তার চেয়েও বেশি। খাল-বিল, পুকুর-হ্রদ, নদী-সমুদ্রে পানিরই রাজত্ব। মেরু অঞ্চলে পানি জমে আছে বরফ হয়ে আর বাতাসে জলীয় বাষ্প রূপে। 

আমাদের শরীরও তার ব্যতিক্রম নয়। আমাদের শরীরের অর্ধেকের বেশিই পানি। শরীরের প্রতিটি কোষে আছে পানি। কোষের ফাঁকে ফাঁকেও আছে পানি। আর রক্তে তো পানির পরিমাণ ৯০ শতাংশ। পানি না থাকলে আমাদের শরীর ঠিক মতো কাজই করতে পারতো না! শরীরে পানি স্বল্পতা যেমন ক্ষতিকর তেমনি ক্ষতিকর পানির আধিক্য। আবার পানি শরীরের যেখানে যে পরিমাণে থাকার কথা তার চেয়ে কম-বেশি হলেও বিপদ। তখন আমরা অসুস্থ হয়ে পড়ি।

image


বুকের ভিতরে পানি জমা হলে এমনটি হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম প্লুরাল ইফিউসন (Pleural Effusion)। প্লুরা দিয়ে ঘেরা জায়গায় এই পানি জমে দেখে তার এই নাম। প্লুরা অতি সূক্ষ্ণ একটি পর্দা যা ফুসফুস ও বুকের ভিতরের দিকে আবরণ তৈরি করে। এই আবরণ ঘেরা জায়গাটির নাম প্লুরাল স্পেস (Pleural Space)। 

আমরা জানি, ফুসফুস হচ্ছে বেলুনের মতো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু থলির সমষ্টি। এই পানি ফুসফুসকে চাপ দিয়ে ছোট করে ফেলে। ফুসফুসের আয়তন কমে যায়, তার কার্যক্ষমতা হ্রাস পায়। আমাদের শ্বাস কষ্ট হয়, বিশেষ করে যখন আমরা কোন কাজ করি। এ ছাড়া কাশি, জ্বর ও বুকে ব্যথা হতে পারে। 

বুকের ভিতরে পানি নানা কারণে জমে। আমাদের দেশে মুখ্য কারণ হচ্ছে যক্ষ্মা রোগ। এ ছাড়া আরো দুটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নিউমোনিয়া ও ক্যান্সার। এ ছাড়া অন্যান্য কারণের মধ্যে আছে হৃদযন্ত্র, যকৃত বা লিভার এবং কিডনির রোগ। 

image


প্লুরাল ইফিউসানের চিকিৎসার প্রথম ধাপটি হচ্ছে কি কারণে পানি জমলো তা খুঁজে বের করা। এক্স-রে, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাম এই কাজে আমাদের সাহায্য করে। রোগ নির্ণয়ের জন্য বুকের ভিতর থেকে পানি বের করে পরীক্ষা করা একটি গুরুত্বপূর্ণ ধাপ। যে কোন অভিজ্ঞ চিকিৎসকই এই কাজটি করতে পারেন। বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে এই কাজটি করেন পালমোনলজিস্ট ও থোরাসিক সার্জনরা। 

অনেক সময় পানি জমে বুক ভর্তি হয়ে যায়। তখন সেই পাশের ফুসফুস একেবারেই চুপসে যায়, ওই ফুসফুস কোন কাজই করতে পারে না। একই সাথে তা হৃদযন্ত্র ও রক্তনালির উপর চাপ দেয়।

image


আরও পড়ুন: বাতাস যখন ভয়ঙ্কর

দেহে রক্ত চলাচলে বিঘ্ন ঘটায়। একই সাথে ফুসফুস ও হৃৎযন্ত্রের কার্যকারিতা কমে যাওয়ার কারণে তীব্র শ্বাস কষ্ট হয়, জীবন সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়। তখন জরুরি ভিত্তিতে অপারেশন করে পানি অপসারণ করতে হয়। এই অপারেশনের নাম টিউব থোরাকোস্টমি (Tube Thoracostomy)। বক্ষব্যাধি সার্জনরা এই অপারেশনটি করেন। 

রোগীর উপসর্গ আর পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে বিশেষজ্ঞ চিকিৎসক রোগ নির্ণয় করেন, চিকিৎসা দেন।  

নভেম্বর: ফুসফুসের ক্যান্সার সচেতনতা মাস
গোটা বিশ্বজুড়েই নভেম্বর মাসকে ফুসফুসের ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এবার ফুসফুস ক্যান্সার সচেতনতা মাসের প্রতিপাদ্য হলো- শিক্ষা, ক্ষমতায়ন এবং নির্মূল। মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থার...
ধূমপান ফুসফুসের মারাত্মক সব রোগের কারণ। সিওপিডি(COPD) তেমনই একটি রোগ। ধূমপান ছাড়া কাঠ, কয়লা, তেল, গ্যাস ও অন্যান্য জীবাশ্ম জ্বালানীর ব্যবহার এবং দূষণযুক্ত বায়ু সিওপিডির অন্যতম কারণ। এই রোগে...
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান চালায়, তবে তাতে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তাকে রাজনৈতিকভাবে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর