ছবি ছাড়া এনআইডি পাওয়ার সুযোগ নেই, হাইকোর্টে রুল খারিজ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম

ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার সুবিধা চেয়ে করা রিট ও রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে এনআইডি করার ক্ষেত্রে ছবি তোলার বাধ্যবাধকতা বহাল থাকছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস. এম. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসাইন মিয়াজি। 

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা পর্দানশীন মুসলিম নারী হিসেবে ছবি তোলা ছাড়া শুধু বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে এনআইডি পাওয়ার জন্য ২০২২ সালে নির্বাচন কমিশনে আবেদন জানান। আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় তিনি পরবর্তীতে হাইকোর্টে রিট আবেদন করেন।

সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ছয় মার্চ হাইকোর্ট একটি রুল জারি করেছিলো। রুলে ছবি না তুলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে কেন এনআইডি তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিলো।

এদিন শুনানি শেষে রিট ও রুল খারিজ হওয়ায় ছবি দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প উপায়ে জাতীয় পরিচয়পত্র নেওয়ার আইনি সুযোগ থাকছে না বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসাইন মিয়াজি। 

একাত্তর/এসি
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখসহ বিভিন্ন তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে নতুন পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এর ফলে অনলাইনে যাচাইযোগ্য জুনিয়র স্কুল সার্টিফিকেট...
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে...
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান চালায়, তবে তাতে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তাকে রাজনৈতিকভাবে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর