ছাদ খোলা অভিবাদন!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩২ পিএম

তোমরাই বাংলাদেশ! 

দাঁড়িয়ে অভিবাদন কিংবা টুপি খোলা অভিবাদন নয়, ছাদ খোলা অভিবাদনের ধারণাও বাংলার মেয়েরাই হাজির করলো! 

খেলা মুক্তিযুদ্ধ নয়, তুলনীয়ও নয়। তবু বাংলাদেশের মতো দেশে মেয়েদের খেলতে আসা ব্যক্তির মুক্তি, নারী মুক্তি, সমাজ মুক্তির যুদ্ধ। 

কারণ খেলার মতো পেশায় আসতে গেলে মেয়েদের পুরুষতান্ত্রিকতা-ধর্মতান্ত্রিকতার যে সমাজগত ও পেশাগত চ্যালেঞ্জ নিতে হয়, তা ছেলেদের নিতে হয় না। 

বরং ছেলেরা সুবিধাজনক অবস্থানে থাকে আর মেয়েদের বৈষম্য ও বাধার শিকার হতে হয়। এই বৈষম্য সমাজে যেমন, পেশায়ও তেমন।

image


ওরা ১১ জন! চ্যাম্পিয়ন এই নারীরা আগল ভাঙ্গার গল্প হাজির করেছে। 

ব্যক্তিগত বেদনা, দলগত লড়াইকে বাংলাদেশের উৎসব করে তুলেছে। এনে দিয়েছে মর্যাদা।

আমরা এটা ভাবিনি, মনোযোগও তেমন রাখিনি, বরং নজরে রেখেছে গণমাধ্যম, তাই আজ মানবিক সব গল্পের উদযাপন। 

আমাদের ভাবনার আগল ভাঙ্গার লড়াইটা তাদের এই জয় দিয়ে শুরু কেবল। যেতে হবে আরো বহু দূর। 

বিশেষ করে ভাঙতে হবে সমাজের মন, বদলাতে হবে মগজ। সে খেলায়-বিজ্ঞানে-সিনেমায়-শিক্ষায়-

শিল্প-সংস্কৃতি, রাজনীতি কিম্বা ঘরে বাইরে অন্য সব ক্ষেত্রে।

এ শুধু খেলায় জয় নয়, বরং এটা চিন্তা-সংস্কৃতি বদলের ডাক।

এই ডাক শুনলেই খুলবে মুক্তির আরো আরো পথ। যেতে পারবো বহুদূর। 

রাজনীতি-দৃষ্টি বদলানোর সেই গভীর ডাক, আমরা শুনতে কি পাই মাননীয়গণ?

image


আবারো তোমাদের ছাদ খোলা অভিবাদন, চ্যাম্পিয়ন নারীরা!


নূর সাফা জুলহাজ; প্রধান পরিকল্পনা সম্পাদক, একাত্তর; ট্রাস্টি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার


একাত্তর/জো

মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গাদের ইতিহাস শত শত বছরের পুরোনো। কিন্তু দীর্ঘদিন ধরে তারা নিজ দেশেই বৈষম্য, নিপীড়ন এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের...
বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এক নতুন ধারার প্রবক্তা। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কেবল রাষ্ট্রীয় ক্ষমতাই পরিচালনা করছেন না, বরং তরুণ প্রজন্মের হৃদয়ে...
বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কিছু অঞ্চলে হাম রোগের প্রাদুর্ভাবের মুখোমুখি হলেও, পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে...
উন্নয়ন একটি বহুমাত্রিক বিষয় ও চলমান প্রক্রিয়া। দেশ-কাল ভেদে অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন পর্যায়ের সাথে সাথে এই মাত্রারও পরিবর্তন হয়। যেমন, ১৯৩০ এর দশকে ব্রিটেনে উন্নয়ন দর্শনের মূল লক্ষ্য ছিলো...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর