হাফ পাসের প্রজ্ঞাপন চেয়ে ৪৮ ঘণ্টার সময় দিলো শিক্ষার্থীরা

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০:২৫ পিএম

গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা ও বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর করে প্রজ্ঞাপনের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এ দাবি না মানলে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর বকশিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। 

বাস ভাড়া অর্ধেকের দাবিতে, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এসময় তারা নারীদের জন্য প্রতিটি রুটে তিনটি করে বাস নিশ্চিত করারও দাবি জানান।

দাবি মানা না হলে আগামী ২৫ নভেম্বর থেকে রাজধানীর নীলক্ষেতে অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছে সাত কলেজ অধিভুক্ত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর থেকে রাজধানীর বাসগুলোতে আর আগের মতো অর্ধেক ভাড়া নেয়া হচ্ছে না। অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে সোমবারও ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। 

আরও পড়ুন: বুলগেরিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৪৫

এদিকে, একই দাবিতে বেলা ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায়ও সড়ক অবরোধ করে ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিলো যান চলাচল। 

এসময় তারা মিরপুর টু আজিমপুর রুটে চলা মিরপুর মেট্রো লিংকের একটি বাস ঘিরে ধরে। একপর্যায়ে উত্তেজিত বাসের চালক ও হেল্পারকে মারধর করে বাসে ভাংচুর চালায় শিক্ষার্থীরা। 

তবে শিক্ষার্থীরা রাস্তা ছাড়ার পরই তাদের ওপর হামলা চালায় একদল যুবক। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। 



একাত্তর/আরবিএস  

নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনালস...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর