তিনদিন পর নালায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৩:২৭ পিএম

নিখোঁজের তিনদিন পর চট্টগ্রামে নালা থেকে ১০ বছরের শিশু কামালের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নগরীর মুরাদপুর এলাকায় এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের বিপরীত পাশের খাল থেকে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পরিদর্শক রবিউল আজম। তিনি বলেন, তৃতীয়দিনের মতো উদ্ধার অভিযান চলছিল। দুপুর ১২টার দিকে মির্জার খালে এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ পুলিশকে বুঝিয়ে দেয়ার পর পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

এর আগে, সোমবার বিকেলে নালায় খেলনা ও বোতল কুড়াতে নেমে তলিয়ে যায় কামাল। ওইদিন ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দিনভর বৃষ্টির কারণে নালার পানি তুলনামূলক বেশি ছিল। পরে বিষয়টি তার বাবাকে জানানো হলেও তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় সংশ্লিষ্টদের জানাতে দেরি করেন।

আরও পড়ুন: চশমা খালে নিখোঁজ শিশুর খোঁজ দুদিনেও মেলেনি

মঙ্গলবার এক সংবাদকর্মী বিষয়টি ফায়ারসার্ভিসকে জানালে বিকেল ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে তারা।

চট্টগ্রামে উন্মুক্ত নালা ও খালে পড়ে গত চার মাসে চারজনের মৃত্যু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ নালায় পড়ে মৃত্যুর ঘটনায় সিডিএ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে দায়ী করেছে।

গত ৩০ জুন চশমা খালে যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশা পড়ে দুজন নিহত হন। ২৫ আগস্ট মুরাদপুরে ব্যবসায়ী সালেহ আহমদ নিখোঁজ হন। গত ২৭ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদে নালায় পড়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া।

এর আগে মোহাম্মদ আলী রোডে নালায় পড়ে মারা গিয়েছিলেন একজন। গত বছর হালিশহর ইসলামিয়া ব্রিক ফিল্ড এলাকায় মহেশখালে পড়ে দুই কিশোরীর মৃত্যু হয়।


একাত্তর/টিএ

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর