ঘরে স্বেচ্ছামৃত্যুর চিরকুট রেখে গীতিকারের মৃত্যু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০২:২৮ পিএম

স্বেচ্ছামৃত্যুর চিরকুট রেখে নিজ ঘরেই মৃত্যুবরণ করেছেন গীতিকার মেহবুবুল হাসান রাসেল (৪৭)। ভক্তমহলে তিনি রাসেল ও’নীল নামেই পরিচিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার লিচুবাগান এলাকার বাসা থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের খাবারে তাকে সর্বশেষ জীবিত দেখেন পরিবারের সদস্যরা। খাওয়ার পর রাসেল তার ঘরে ফিরে যান। রাত সাড়ে ১১টার দিকে ডাকাডাকি করার পরও তিনি সাড়া না দিলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ফেলেন।

এসময় সিলিং ফ্যানের সঙ্গে রাসেলের ঝুলন্ত দেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক শুক্রবার গণমাধ্যমকে এসব তথ্য জানান।

আরও পড়ুন: থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়: ডিএমপি

বাসায় রাসেলের সঙ্গে তার মা ও ছোট ভাই থাকতেন বলে জানিয়েছে পুলিশ। গত দেড় বছর ধরে রাসেলের কোনো চাকরি ছিল না। একপর্যায়ে মাদকে আসক্তে হয়ে পড়েন রাসেল। পরে তাকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনকেন্দ্রেও পাঠানো হয়েছিল।

লাশের সাথে ঘর থেকে স্বেচ্ছামৃত্যুর একটি চিরকুট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাসেলের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় উল্লেখ করে চিরকুটে লেখা ছিল, ‘অতিস্বেচ্ছায় আত্মহনন করলাম। এর সাথে কাওকেই জড়িত করা যাবে না। এবং আমার দেহের কোনো পোস্টমর্টেম হবে না।’

হাতের লেখা রাসেলের বলে তার আত্মীয় ও বন্ধুরা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। তবে এ বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা। তবে প্রাথমিকভাবে রাসেল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।


একাত্তর/টিএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। ‘মাগুরার ফুল’ শিরোনামের গানটির জন্য ‘পঞ্চম বাইফা অ্যাওয়ার্ড’-এ সেরা...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর