করোনার বর্জ্য সম্পর্কে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৩ পিএম

কোভিড-১৯ মহামারি মোকাবেলায় যে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হয়েছে তা মানব ও পরিবেশগত স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সতর্ক করে দিয়ে ডব্লিউএইচও এক প্রতিবেদনে বলেছে, হাজার হাজার টন বাড়তি চিকিৎসা বর্জ্য বর্তমান বর্জ্য ব্যবস্থাপনার উপর  বিশাল চাপ সৃষ্টি করেছে।

জাতিসংঘ স্বাস্থ্য সংস্থাটি বলেছে, অতিরিক্ত বর্জ্য ‘মানব ও পরিবেশগত স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলেছে এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির জরুরি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’

সংস্থা জানিয়েছে, দেশগুলো যখন কোভিড-১৯ সংকট মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পাওয়ার জন্য হাহাকার করছে, তখন কোভিড-১৯ স্বাস্থ্যসেবা বর্জ্য নিরাপদ ও টেকসইভাবে ধ্বংস করার দিকে কম মনোযোগ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের নভেম্বরের মধ্যে সংগ্রহ করা ১ কোটি ৫০ লাখ ইউনিট পিপিই (যা প্রায় ৮৭ হাজার টন) জাতিসংঘ ব্যবস্থাপনায় বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, যা বিশ্বব্যাপী মোট পিপিই’র একটি ভগ্নাংশ। এই সরঞ্জামগুলোর বেশীর ভাগই বর্জ্য হিসাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

হু’র জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেছেন, স্বাস্থ্যকর্মীদের সঠিক পিপিই সরবরাহ করা অত্যন্ত জরুরি। তবে আশপাশের পরিবেশের উপর এটি যাতে প্রভাব না ফেলে তার জন্য এর নিরাপদ ব্যবহারও জরুরি।

উপরন্তু, ১৪০ মিলিয়নের বেশী টেস্ট কিট পাঠানো হয়েছে, যার ফলে ২,৬০০ টন প্রধানত প্লাস্টিক, অসংক্রামক বর্জ্য এবং ৭ লাখ ৩১ হাজার লিটার রাসায়নিক বর্জ্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল ৫৭ লাখ ছাড়ালো

প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষার প্রায় ৯৭ শতাংশ প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ফেলা হয়। এছাড়াও বিশ্বব্যাপী পরিচালিত প্রথম ৮০০ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ, সুঁচ এবং সুরক্ষা বাক্সের জন্য ১,৪৪০ টন অতিরিক্ত বর্জ্য তৈরি হয়েছে।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। সায়মা পান আট ভোট। অপর প্রার্থী ডা. শম্ভু...
যখনই কোন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে নারীরা এগিয়ে আসেন তখনই কোন এক অজানা প্রান্ত থেকে আসে বিপত্তি। প্রশ্ন ওঠে – ওই পদে ব্যক্তির যোগ্যতা নিয়ে। এটিই এখন একটি সচরাচর চিত্র হয়ে দাঁড়িয়েছে।...
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর