শহীদ মিনারে পীর হাবিবের প্রতি মানুষের শ্রদ্ধা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১১ পিএম

কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তার মরদেহ ঢাকার কেনআ শহীদ মিনারে আনা হলে তাকে এ শ্রদ্ধা জানানো হয়।

রাজনৈতিক দলের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)। এর বাইরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডার ফোরাম, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যাচ ৮৭, বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এসময় বক্তরা বলেন,পীর হাবিবুর রহমান একজন পেশাদার সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক জগতে অপূরণীয় ক্ষতি হলো।

জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ প্রতিদিনে জানাযা ও শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সুনামগঞ্জে। সেখানে পারিবারিক করবস্থানে তাকে সোমবার (৭ ফেব্রুয়ারি) দাফন করার কথা রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর সাড়ে ১২টার দিকে মরহুমের মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হয়েছে। সেখানে জানাযা শেষে সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন।

আরও পড়ুন: চলে গেলেন সুরের সরস্বতী

এর আগে শুক্রবার ( ৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্ট্রোক করলে পীর হাবিবুর রহমানকে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল চারটায় তিনি মারা যান। 


একাত্তর/এসি

বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর