সিসিটিভির ক্যামেরায় জঙ্গিদের পালানোর দৃশ্য

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৫:২৩ পিএম

পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে গেছে জঙ্গিরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজে এসেছে একাত্তরের হাতে।

রোববার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি আবু ছিদ্দিক সোহেল ও মঈনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। 

এর পরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলের চালক দুই জঙ্গিকে নিয়ে একটি মোটরসাইকেলে করে পালিয়েছেন। এর আগে আদালত প্রাঙ্গণে তারা একটি মোটরসাইকেল ফেলে যান।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালত থেকে মৃত্যুদণ্ড পাওয়া জেএমবি’র দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ায় তাদের গ্রেপ্তারে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এজন্য প্রতিটি থানা ও অন্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তেও দেওয়া হয়েছে সতর্ক বার্তা।

তিনি বলেছেন, এই দুইজন আনসারউল্লাহ বাংলা টিমের (এটিবি) সদস্য। তাদের হন্যে হয়ে খোঁজা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা পুস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর।


একাত্তর/এসি

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর