রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন দেখতে চায় যুক্তরাজ্য: হাইকমিশনার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ব্রিটেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দেখতে চায়। এই বিষয়টি যাতে আলোচনা থেকে বাদ পড়ে না যায় তা নিশ্চিত করার জন্য লন্ডন আন্তর্জাতিক ফোরামে সম্পৃক্ত রয়েছে।

রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে বক্তৃতাকালে রোববার (১৩ ফেব্রুয়ারি) তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অন্যান্য অনেক শরণার্থীর মতোই, রোহিঙ্গা জনসংখ্যার বিরাট সংখ্যাগরিষ্ঠ অংশ বলে যে, তারা দেশে ফিরতে চায়।’

হাইকমিশনার নির্যাতিত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, খাদ্য, আশ্রয় ও পানি, স্যানিটেশন এবং এমনকি প্রয়োজনের সময় তাদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করার মাধ্যমে ‘অসাধারণ’ উদারতার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। খবর বাসসের।

তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট একটি ট্র্যাজেডি যাতে সংশ্লিষ্ট কেউই শরণার্থী শিবিরে বাস করা বা বিপুল সংখ্যক বাস্তুচ্যুত জনসংখ্যাকে আশ্রয় দেয়ার বিষয়টি বেছে নেয়নি।

ডিকসন বলেন, সঙ্কটের শুরু থেকেই যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরেছে। লন্ডন দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর ফোরামের নতুন সংলাপের অংশীদার হিসেবে আসিয়ানের বিশেষ দূতের প্রয়াসে সমর্থন দিয়েছে।

তিনি বলেন, ব্রিটেন রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের আন্তর্জাতিক সাড়াদানের ক্ষেত্রে নেতৃত্বদানকারী দাতা হিসেবে ২০১৭ সাল থেকে রোহিঙ্গা এবং স্বাগতিক দেশ উভয়কে সমর্থন করার জন্য ৩২০ মিলিয়ন পাউন্ডের বেশি অবদান রেখেছে।

আরও পড়ুন: ছেলে, মেয়ে ও নাতির সঙ্গে এইচএসসি পাশ সাবেক চেয়ারম্যানের

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর