বই মেলায় মাস্ক না পরায় জরিমানা, ভিডিও সরানোর নির্দেশ

আপডেট : ০১ মার্চ ২০২২, ০১:১৬ পিএম

বইমেলায় এক নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদেশে বলা হয়েছে, যদি ওই নারী মনে করে সাজা দেওয়ার প্রক্রিয়া সঠিক হয়নি তাহলে আইনি প্রতিকার চাইতে আদালতে যেতে পারবেন।

এছাড়াও, এ ঘটনায় মোবাইল কোর্ট সাজা দেওয়ার সঠিক প্রক্রিয়া অনুসরণ করেননি বলেও মনে করে আদালত। এর আগে রোববার বইমেলায় এক নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়।

গত ১৯ ফেব্রুয়ারি বইমেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে এক নারীকে মাস্ক না পরায় জরিমানা করা হয়। পরে জানা যায় ওই নারী অভিনেত্রী নাফিজা তুষি। মাস্ক না পরায় তিনি ২০০ টাকা জরিমানা দেন।

ওই ঘটনায় করা ভিডিওতে দেখা যায়, অর্থদণ্ড দেওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করছিলেন ওই নারী। সেখানে তিনি বলেন, তাঁকে এভাবে ক্যামেরার সামনে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে?

বইমেলা কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় অংশ নিতে হবে দর্শনার্থীদের। আর বই বিক্রেতাদের জন্য বাধ্যতামূলক মাস্ক পরা, টিকা সনদ যাচাইয়ের নির্দেশনা দিয়েছিল মেলা কর্তৃপক্ষ।

একাত্তর/ এনএ
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর