ফলের বাজারে আগুন, কেজিতে গড়ে বেড়েছে ১০০ টাকা

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১০:০৭ পিএম

রোজায় এবারও আগুন ফলের বাজারে। রাতারাতি আঙুর, আপেল, কমলা, মাল্টা ও খেজুরসহ সব প্রকার ফলের দামই বেড়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত। 

ফল ব্যবসায়ীরা বলছেন, আমদানি কম আর রোজার শুরুতে চাহিদা অনেক বেশি বলেই ফলের বাজার চড়া। যদিও রাজধানীর বাজার ঘুরে এই দাবির সত্যতা মেলেনি।

এই পরিস্থিতিতে ক্রেতারা ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, দাম বাড়ানো অজুহাতে শেষ নেই। তাই তারা চান, নিত্যপণ্যের মতো ফলের বাজারেও সরকারের নজরদারি থাকুক।

১৭ কোটি মানুষের এদেশে প্রতিদিন বিদেশি ফলের চাহিদা ১৭ লাখ কেজি। তবে রমজানের সময় প্রতিদিনই যে চাহিদা গিয়ে ঠেকে কমপক্ষে ২০ লাখ কেজিতে। 

আর চাহিদা বেশি থাকে বলে প্রতিবারই রোজার ফলের বাজারে আগুন লাগবে এটাই যেন স্বাভাবিক। যদিও রাজধানীর অলিগলি থেকে শুরু করে সব ফলের বাজারেই ভরা ফল।

image


এবারও রোজা শুরুর আগের দিনই বেড়ে গেলো আঙুর-আপেল-মাল্টা-কমলা-বেদানা-আনার-নাশপাতি আর খেজুরের দাম। 

রাজাধানীর সবচেয়ে বড় ফলের আড়ত বাদামতলীতে, বৃহস্পতিবারও ২০ কেজির কার্টনের যে আঙুর ছিলো দুই হাজার ২০০ টাকা, শুক্রবার সেটি বিক্রি হচ্ছে তিন হাজার৭০০ থেকে চার হাজার টাকা। অর্থাৎ কেজি প্রতি পাইকারিতেই আঙুরের দাম বেড়েছে ৯০ টাকা।

image


আরও পড়ুনবিশ্বে নতুন উদ্বেগ নিয়ে এলো করোনার নতুন ধরন এক্সই

১৪ কেজির মাল্টা কার্টনে ৪০৯ টাকা বেড়ে এই আড়তে বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ টাকা। কেজিতে দাম বেড়েছে ৩০ টাকা। এছাড়া, ১৮ কেজির এক কার্টন আপেল দুই হাজার ৮০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে তিন হাজার ৭০০ টাকায়। খেঁজুরের দামও বেড়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত।

image


খুচরায় ফলের দাম বেড়েছে আরও বেশি। রাজধানীর নিউমার্কেটসহ বিভিন্ন খুচরা বাজার থেকে শুরু করে পাড়া-মহল্লার দোকানগুলোতে ফল বিক্রি হচ্ছে ইচ্ছেমতো দামে।

image


শুধু বিদেশি ফলই নয়; দেশি তরমুজও এখন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিতে। অসময়ের আম তো বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৫০ টাকায়।

মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর