জামিন পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৫:৫২ পিএম

অবশেষে জামিন পেলেন কথিত ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার মুন্সিগঞ্জের বিজ্ঞান ও গণিত শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। দু'বার জামিন আবেদন নাকচ হবার পর রোববার শুনানি শেষে মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়া তাকে জামিন দেন। জামিন আদেশে সন্তুষ্টি জানিয়ছেন হৃদয় মণ্ডলের পরিবার ও আইনজীবীরা। 

এদিন কথা ছিল সকাল সাড়ে দশটায় হবে শুনানি। কিন্তু নির্ধারিত আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন ছুটিতে থাকায় দুপুরে এই জামিন শুনানি শোনেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়া। ১২ টা ৫৪ থেকে টানা ২০ মিনিটের শুনানি শেষে বিচারক ৫ হাজার টাকা বন্ডে হৃদয় মণ্ডলকে জামিনের আদেশ দেন। এর আগে ২৩ ও ২৮ মার্চ দুদফা আদালতে হৃদয় মণ্ডলের জামিন নামঞ্জুর হয়।

গত মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে ফৌজদারি মামলা দায়ের করেন হৃদয় মন্ডলের আইনজীবী হৃদয় মণ্ডলের আইনজীবী শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। সেদিন মামলাটিতে আসামির জামিন শুনানি ১০ এপ্রিল শুনানির জন্য ধার্য করেন আদালত।

হৃদয় মন্ডল ধর্ম অবমাননা করেনি-দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে মামলাটিকে আখ্যায়িত করে অভিযুক্তের আইনজীবীরা আদালতে বলেন, , জামিন দিলে হৃদয় পলাতক হবেন না, যে কোন শর্তে জামিন দেয়ার আহ্বান। ছাত্র শিক্ষকের আলাপ অবমাননা হতে পারে না, ক্লাস পাবলিক প্লেস না। কথোপকথনের রেকর্ড লিখিত আকারে জমা দেয়া হয়েছে। এতে কোন ধর্ম অবমাননা নেই।

আইনজীবীরা আরও বলেন, ক্লাসে কাউকে উত্তেজিত করে রেকর্ড করাটা বরং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অপরাধ। এ নিয়ে প্রধাণ শিক্ষক পরিচালনা বোর্ড নিয়ে বসবে। তা না করে একজন ইলেকট্রিশিয়ান দিয়ে মামলা করানো ষড়যন্ত্র। তাকে সরিয়ে অন্য কাউকে ১০/১৫/২০ লাখ টাকা নিয়ে নিয়োগের ষড়যন্ত্র।

অন গুড ফেইথ হৃদয় মন্ডল এই কথাগুলো বলেছেন। তিনি অবমাননা করেননি। ইলেকট্রিশিয়ান না শুনেই মামলা করেছে। শুধু উত্তেজনা সৃষ্টির জন্য এই মামলা করা হয়েছে।

এদিকে হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুরের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আদালতের আদেশ‌ই শিরোধার্য।

উল্লেখ্য, ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলাটি করেন। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। ক্লাসে ছাত্রদের সাথে কথোপকথনের একটি রেকর্ড ছড়ানোর পর হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে আসাদ বাদী হয়ে মামলাটি করেন। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। 

একাত্তর/এসএ

চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
২৭ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুদ আলম বিপিএম।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর