নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৫:৪১ পিএম

ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের মধ্যে নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। মোবাইল ফোন অপারেটরের দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

অপারেটর সূত্র জানায়, মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সোয়া চারটার পর থেকে ওই এলাকায় ইন্টারনেট বন্ধ করা হয়। সরকারি নির্দেশনা পাওয়ার পর এ সেবা বন্ধ হলো।

সূত্র জানিয়েছে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হলো।

সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়। বিকেল পর্যন্ত সংঘর্ষ চলে। এখনও (বিকেল সাড়ে ৫টা) পরিস্থিতি থমথমে। শিক্ষার্থী ও দোকান কর্মীরা রাস্তায় রয়েছে।

আরও পড়ুন: ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, বিকেলের ভেতর ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

এদিকে ঢাকা কলেজ আগামী ৫ মে পর্যন্ত বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়তে বলা হয়েছে।

দেশে মোবাইল অপারেটর চারটি। এর মধ্যে দুটি অপারেটর সূত্রে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার বিষয়টি জানা গেছে। ওদিকে ঢাকা কলেজ এলাকায় অবস্থানকারী কয়েক ব্যক্তি জানিয়েছেন, তারা মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট পাচ্ছেন না।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
আলিস আল ইসলামের বলে কাট করে ২ রান নিয়ে ম্যাচ শেষ করলেন হাসমতউল্লাহ শহীদি। অথচ ৮৭ বল হাতে রেখে ৭ উইকেটের এই বড় জয়ের পরও আফগান ব্যাটার হাসমতউল্লাহ শহীদি কিংবা রহমত শাহর মুখে কোনো বাড়তি উছ্বাস দেখা...
হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে উত্তাল সাগরের ঢেউ ও তীব্র স্রোতের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক সাগরে তলিয়ে নিখোঁজ রয়েছেন, যাঁদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর